যখন-তখন অ্যান্টিবায়োটিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ও ভুল ব্যবহার নতুন করে এখন জীবাণুকেই করে তুলেছে শক্তিশালী। বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অকার্যকারিতা জনস্বাস্থ্যের জন্য এক বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছে।কেন অকার্যকর?যক্ষ্মা রোগে দীর্ঘদিন, প্রায় ছয় মাস বেশ কয়েকটি অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। ওষুধ শুরুর কিছুদিন পরই রোগীর দৃশ্যমান শারীরিক উন্নতি ঘটে। এখন আপনি যদি ঠিকমতো বাকি দিনগুলো আর ওষুধ না খান, মাঝপথে ওষুধ ছেড়ে দেন বা অনিয়মিতভাবে খান, তবে পরে আপনি মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট টিবিতে আক্রান্ত হতে পারেন। যক্ষ্মার জীবাণু পুরোপুরি নির্মূল না হয়ে আরও বিপুল শক্তি নিয়ে আপনাকে আক্রমণ করে বসতে পারে। তখন কোনো ওষুধই আপনার শরীরের এই জীবাণুর বিরুদ্ধে কার্যকর হবে না।না বুঝে ওষুধ খাওয়া নয়—অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। তাই সাধারণ ভাইরাস জ্বর, ফ্লু, সর্দি-কাশি বা গলা ব্যথায় অকারণে অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো।—অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিত্সকের ব্যবস্থাপত্র দরকার। আমাদের দেশে ওষুধের দোকানে সমস্যার কথা বলে এক-দুই পাতা সিপ্রোফ্লক্সাসিন বা অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ খাবার প্রবণতা ব্যাপক। এটি ভয়াবহ পরিণতি ডেকে আনছে।—সম্পূর্ণ মেয়াদে ওষুধ শেষ করবেন। মাঝপথে ছেড়ে দেবেন না।—পরিচিত অনেকের সঙ্গেই হয়তো আপনার রোগের উপসর্গের মিল আছে। তার মানে এই নয় যে ওষুধ তার জন্য প্রযোজ্য, তা আপনার ক্ষেত্রেও চলবে। তাই শুনে শুনে ওষুধ খাবেন না।—রোগ সম্পর্কে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে তবেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। প্রস্রাবে জ্বালা করলেই তা প্রস্রাব সংক্রমণ নয়, সাত দিনে জ্বর না সারার অর্থ টাইফয়েড না-ও হতে পারে, জ্বরের সঙ্গে গিরা ফুললেই রিউম্যাটিক ফিভারের ওষুধ খেতে হবে, এমন কোনো কথা নেই।