যখন যেমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্ড বা নন ব্র্যান্ড, তাঁর কাছে কোনো বিষয় নয়। যদি পোশাক ও অনুষঙ্গ আরামদায়ক ও রুচিশীল হয়। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মা ছিলেন স্কুলের শিক্ষক। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া, তাই ব্র্যান্ডের প্রতি আসক্ত নন। এখন নিজে প্রতিষ্ঠিত হলেও অর্থের অপচয় পছন্দ করেন না। সাধ্যের মধ্যে চোখে যা ভালো লাগে, তা-ই কেনেন। সেটি যেমন লন্ডন থেকেও, আবার ঢাকার বদরুদ্দোজা মার্কেট থেকেও। ফ্যাশন বুঝেই ফ্যাশনেবল সংবাদ পাঠক মাহমুদুর রহমান। বর্তমানে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।ঘরোয়া পরিবেশে টি-শার্ট-লুঙ্গিতেই বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। সব সময়ের জন্য রাল্ফ লরেন, পোলো ও জোরডানোর টি-শার্টই পরতে ভালোবাসেন। দেশী ব্র্যান্ডের মধ্যে ক্যাটস আইয়ের শার্ট, টি-শার্ট পরা হয় তাঁর।মাহমুদুর রহমান বলেন, ‘পোশাকের ক্ষেত্রে কাট ও ফিটিংসকে গুরুত্ব দিই আমি। আরাম নিয়ে তো বলার কিছু নেই। মনমেজাজ বুঝে পোশাক নির্বাচন করি।’কর্মক্ষেত্রে পরিবেশ বুঝে শার্ট পরেন।’ কখনো বড় চেক, কখনো ছোট চেকের শার্ট, কখনো বা এক রঙের শার্টও পরেন। মিলিয়ে বা কনট্রাস্ট করে টাই। ফরমাল অনুষ্ঠান হলে স্যুট। রাতের অনুষ্ঠানে গাঢ় রঙের স্যুট, দিনে হালকা রংকেই বেছে নেন। পারিবারিক ও বিশেষ কোনো অনুষ্ঠানে ক্যাটস আই, মনসুন রেইন, অ্যান্ডেজ ও আর্টিস্টির জমকালো পাঞ্জাবি পরেন। কিন্তু অফিসের অনুষ্ঠানে লাল, সবুজ ও সাদা রঙের পাঞ্জাবি বেছে নেন।

নীল, কালো ও লাল রংই তাঁর পছন্দের রং। তবে হালকা রঙের বিভিন্ন শেডের পোশাকও পরেন। হুগো বস, ডানহিল ও ক্যানালি ব্র্যান্ডের বাইরে তিনি তাঁর নিজস্ব ডিজাইনারের কাছ থেকে স্যুট বানান।

ঘড়ি ও জুতার প্রতি তাঁর বিশেষ আকর্ষণ আছে। রাডো, কলবার, রোবার্তো প্যাজিও, রেমেন রিল ও গিলারস ব্র্যান্ডের ঘড়ি ব্যবহার করেন। সুগন্ধির ক্ষেত্রে অ্যানামিস, ডি অ্যান্ড জি, কারটিয়ার ও ইটারনিটি বেছে নেন। তাঁর মতে, সেই সুগন্ধি ভালো, যা তাঁকে সতেজ রাখে।

দেশের বাইরে গেলে মাহমুদুর রহমান ও তাঁর স্ত্রী কোনো একটা বইয়ের দোকানে ঢুঁ মারতে ভোলেন না। কেনেন প্রচুর বই। ফ্যাশনসচেতন এই মানুষটি গেজেটবান্ধবও। মুঠোফোনের মধ্যে নকিয়াই তাঁর প্রিয়। পুরো বাড়িকে ওয়াই-ফাই জোন করে নিয়েছেন। কখনো গ্যালাক্সি ট্যাব, কখনো কম্পিউটারে কাজ করেন। যেহেতু সংবাদ পাঠক, তাই কণ্ঠস্বর ঠিক রাখতে ঠান্ডা পানি এড়িয়ে চলেন। চা অবশ্য বেশ আয়েশ করেই খান। সারা দিনে অন্য খাবারও পরিমিত পরিমাণে খেতেই ভালোবাসেন।