যত জানবে তত উজ্জ্বল পেশাজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ সেপ্টেম্বর এবিসি রেডিওতে সরাসরি সমপ্রচারিত প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স, বাংলাদেশের (আইএসসিইএবি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এজাজুর রহমান। অনুষ্ঠানে শ্রোতাবন্ধু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি চট্টগ্রাম ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনজন—তানজীর আহমেদ, সাদ চৌধুরী ও ফাহাদ বিন মাহমুদ। কথাবন্ধু ও শ্রোতাবন্ধুর সঙ্গে কথোপকথনে অতিথি জানিয়েছেন তাঁর পেশাগত জীবনের নানা গল্প।কথাবন্ধু: শুরুতে আপনার পথচলার কথা শুনব। মো. এজাজুর রহমান: ১৯৯৪ সালে পোর্ট বাংলাদেশে আমার পেশাজীবন শুরু হয় ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে। এরপর বিভিন্ন পদ থেকে ২০০০ সালে আমি হেড অব সাপ্লাই চেইন হলাম। ২০০৪ পর্যন্ত হেড অব লজিস্টিক হিসেবে বাংলাদেশে ছিলাম। এরপর হেড অব সাপ্লাই চেইন হিসেবে শ্রীলঙ্কায় বদলি হয়ে যাই। ২০০৭ সালের শেষে সাপ্লাই চেইন পরিচালক হিসেবে দেশে ফিরে আসি। গত বছরের জুলাই মাস পর্যন্ত ছিলাম। পরে ভাবলাম, সাপ্লাই চেইনেই আমার বেড়ে ওঠা আর এখানে সাপ্লাই চেইনে কাজ করার ভালো সুযোগ আছে। সমপ্রতি আমি মাইনম্যাপার নামের একটি প্রতিষ্ঠানে যোগ দিই। এটি মানবসম্পদ উন্নয়ন এবং পরার্মশকের কাজ করে। তারই একটি অঙ্গপ্রতিষ্ঠান আইএসসিইএ।শ্রোতাবন্ধু: আইএসসিইএ বাংলাদেশে কী কাজ করে?মো. এজাজুর রহমান: আইএসসিইএ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল। এর বিভিন্ন কর্মসূচি আছে। এখন ১২টি দেশে কাজ করছে এটি। ২০০৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। এরপর ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে আমাকে দিয়ে এখানে পুরোদমে কাজ শুরু করে। আমি মনে করি এখানে প্রচুর জনসম্পদ আছে, যাদের ব্যবহার করে সম্পদে পরিণত করা সম্ভব। শিক্ষা খাতে হোক কিংবা প্রশিক্ষণে বা কনসালটেন্সিতে সেখানে কাজ করবে আইএসসিইএ।কথাবন্ধু: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা একটু ব্যাখ্যা করবেন?মো. এজাজুর রহমান: এটা এমন সব দলের সংযুক্ততাকে বোঝায়, যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কাস্টমারের চাহিদা পূরণ করতে কাজ করে। যেমন উৎপাদক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা, পরিবেশক—এঁদের প্রত্যেকের যৌথ কাজকেই বলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। প্রতিটা প্রতিষ্ঠানেরই লক্ষ্য থাকে ক্রেতা বা গ্রাহককে সেরা সেবা দেওয়ার। আর এ ক্ষেত্রে সাপ্লাই চেইন কাজ করে।কথাবন্ধু: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গুরুত্ব কেমন?মো. এজাজুর রহমান: চেইন ম্যানেজমেন্ট একটা প্রক্রিয়া হিসেবে প্রতিষ্ঠিত হোক বা না হোক বিশ্বজুড়েই কিন্তু এটি প্রচলিত। দেশের ভাগ্য পরিবর্তন করতে হলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে ব্যবহার করতে হবে। কেননা এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, গার্মেন্টস শিল্প আছে, রিয়েল এস্টেট ব্যবসা আছে, সবচেয়ে বড় সুযোগ নিজেই উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। সবগুলোই কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দিয়েই চলে। এখন এটি জানলেই কেবল সফলতা সম্ভব। কথাবন্ধু: এ ক্ষেত্রে পড়ালেখার সুযোগ কেমন?মো. এজাজুর রহমান: বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কোর সাবজেক্ট হিসেবে আছে কিন্তু মেজর হিসেবে এখনো আসেনি। বাংলাদেশে সনদপত্র প্রদানের ক্ষেত্রে ঢাকা চেম্বার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আছে। এ ছাড়া আমি যেখানে কাজ করি, আইএসসিইএতে এটা বিশ্বমানের সার্টিফিকেট দিচ্ছে। এ রকম আরও কিছু বিশ্বমানের কোর্স আছে। কথাবন্ধু: শিক্ষানবিশি করার সময় সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে কীভাবে শিক্ষা নিতে পারে?মো. এজাজুর রহমান: যদি ধরি এমবিএ করার সময় শিক্ষানবিশি চলছে। তখন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যে প্রক্রিয়া আছে তাতে অনেক বিষয় থাকতে পারে। সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট নামে কিছু থাকতে পারে, লজিস্টিকস থাকতে পারে, ওয়্যারহাউস থাকতে পারে, কাস্টমার সার্ভিস থাকতে পারে। কথাবন্ধু: এটা কি শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য, নাকি যারা ছাত্র তারাও সুবিধা পাচ্ছে?মো. এজাজুর রহমান: দুটোই। সবকিছুই এখন বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করতে হবে। যত বেশি আমাদের যোগাযোগ তত বেশি আমরা উপকৃত হতে পারি। ছাত্রদের গ্রুপ স্টাডির কথাই ধরুন, তা কিন্তু সাপ্লাই চেইনের একটা বড় উদাহরণ। যত বেশি জানবে তত বেশি উজ্জ্বল হবে পেশাজীবন।অনুলিখন: সাইফ উদ্দিন