
খবর: গত অর্থবছরে ঢাকা ওয়াসার কর্মচারীদের মূল বেতন ছিল প্রায় ২৭ কোটি টাকা। আর তাঁরা এ সময়ে ওভারটাইমই নিয়েছেন প্রায় ৫৬ কোটি টাকা! গত অর্থবছরজুড়ে এই অনিয়মই চালিয়ে যাওয়া হয়েছে। অথচ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না থেকেই প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন! (সূত্র: প্রথম আলো, ২২ আগস্ট ২০১৬)
তুমি ২৪ ঘণ্টার মধ্যে ২৫ ঘণ্টাই সঙ্গে থাকলে আমার ভালো লাগবে!
আরে, আমি তো মানুষ! আমি তো ঢাকা ওয়াসার কর্মী না যে মূল ওয়ার্কিং আওয়ারের চেয়ে ওভারটাইম বেশি করব!
কইসিলি সাত দিনের মধ্যে যোগাযোগ করবি, এখন আসছস ১৫ দিন পর! তোর সমস্যা কী?
ঠিক সময়েই তো আসলাম। আমি ওয়াসায় চাকরি করি না? আমার তো ৪৮ ঘণ্টায় ১ দিন।
কী একটা দেশে থাকি, ৪৮ ঘণ্টার কথা বইলা ৩-৪ বছরেও বিচার হয় না!
শোন, আসলে সরকার ৪৮ ঘণ্টার কথাটা ঠিকই বলছিল। কিন্তু তাদের ঘড়ি মনে হয় ওয়াসা অফিসের ঘড়ির সিস্টেমে চলে।
ওভারটাইম বেতনের চেয়ে বেশি হয় কী করে?
দেখুন, ‘ওভার’ মানেই তো বেশি বেশি। যেমন ‘ওভার স্মার্ট’, ‘ওভার কনফিডেন্ট’। তাই ওভারটাইম বেতনের চেয়ে বেশি হতেই পারে। পারে না?
বেতন পাও ১০ হাজার, ওভারটাইম ৪০ হাজার? ড্রাইভার, কী লিখেছ এসব?
স্যার, বেতন তো পাই নয়টা-পাঁচটা অফিসের জন্য। এর বাইরে যে বেগম সাহেবরে শপিংয়ে, বড় ভাইয়ারে ডেটিংয়ে, ছোট ভাইয়ারে কোচিংয়ে আনা-নেওয়া করি, বাজারের ব্যাগ টানাসহ নানান কাজ করি, এগুলো দেখবেন না, স্যার?
৫০ হাজার টাকা ওভারটাইম! বেতন পাও কত?
মাফ করবেন, বস। গেদু ভাইয়ের বিল দেইখা কপি মারছিলাম। ম্যাট্রিকও তো পাস করছিলাম পাশের জনের খাতা দেইখা! পুরোনো অভ্যাস কেমনে ছাড়ি?