যতি চিহ্ন কী কাজে ব্যবহূত হয়, আপনাদের জানা আছে। কিন্তু এখন দেখবেন যতিচিহ্ন কীভাবে অন্য কিছুর কাজ করে। নমুনা দিচ্ছেন ইকবাল খন্দকার
যতিচিহ্ন যখন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহার, নিদ্রা, ভয়, যত করিবে ততই হয়।উল্লিখিত বাক্যের প্রথম লাইনের তিনটি শব্দের শেষে একটি করে যতি চিহ্ন [,] দেওয়া আছে। আমরা সাধারণত যতিচিহ্ন উচ্চারণ করে পড়ি না। আরে বাপু, অন্য সময় উচ্চারণ করে পড়ি না তো কী হয়েছে! আজ উচ্চারণ করে পড়ুন তো। উচ্চারণ করে পড়লে বাক্যটা হয় এমন—আহার কমা নিদ্রা কমা ভয় কমা। তার মানে যেহেতু আহার নিদ্রা ভয় যত করিবে ততই হয়, তাই এইগুলো কমাতে বলা হয়েছে। এ ক্ষেত্রে উল্লিখিত প্রবাদবাক্যের দ্বিতীয় লাইনটি বোধ হয় না লিখলেও চলবে।