যত্নে থাকুক পা
প্রতিদিন আপনি বাইরে চলাফেরা করেন যে পায়ের ওপর ভর করে, তার প্রতি কতটা সচেতন আপনি? একবার ভেবে দেখেছেন, সারাক্ষণ আপনাকে সাহায্য করছে পা দুটি। সুতরাং, পায়েরও চাই সঠিক যত্ন। সারা দিন বাইরে ঘোরাঘুরির পর ছেলেদের পা হয়ে পড়ে আরও বেশি অপরিচ্ছন্ন। আর এই সময়ে যেহেতু ছেলেদের ফ্যাশনে যোগ হয়েছে দুই ফিতার স্যান্ডেল, তাই পায়ের প্রায় পুরো অংশ থাকে খোলা। রাস্তার ধুলাবালি, ময়লা লেগে পা তার সৌন্দর্য হারিয়ে ফেলে। হলি ফ্যামিলি হাসপাতালের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজালুল করীম বলেন, ‘স্যান্ডেল পরে চলাফেরা করলে পা অবশ্যই ময়লা হবে। তাই এই সময় পা ভালোভাবে পরিষ্কার না করলে ময়লা শুকিয়ে পায়ে নানা ধরনের চর্মরোগ হতে পারে। পায়ের গোড়ালি ফেটে যেতে পারে। একজিমা বা চুলকানি হওয়ার আশঙ্কা থাকে।’ একটু সময় বের করে পায়ের যত্ন নিতে পারেন। কীভাবে পায়ের যত্ন নেবেন, জানাচ্ছেন হেয়ারোবিক্সের হেড অব অপারেশন তানজিমা শারমিন। পার্লারে গিয়ে ছেলেরা তিন উপায়ে পায়ের যত্ন নিতে পারেন, যা সঠিকভাবে সুন্দর করে তুলবে পা। স্পা পেডিকিউরস্পার মাধ্যমে পা পরিষ্কার-পরিচ্ছন্ন করা যেতে পারে। ম্যাসাজসহ পা পরিষ্কার করা হয় এই পদ্ধতিতে। পা পরিষ্কার করতে এখানে দুধ, সুগন্ধি, শ্যাম্পু, ফুলের নির্যাস ইত্যাদি ব্যবহার করা হয়। এর মধ্যে পা ডুবিয়ে রেখে পরিষ্কার করা হয়। সঙ্গে আরামের জন্য থাকে পা ম্যাসাজ করার ব্যবস্থা। নখ ও আঙুলের যত্নে বিশেষ নজর থাকে স্পাতে।নিয়মিত পেডিকিউরএখানে বিশেষভাবে নজর দেওয়া হয় পায়ের গোড়া, নখ, আঙুল ইত্যাদি দিকে। অনেক যত্ন নিয়ে পা পরিষ্কার করা হয়। নখের ভেতরের ময়লা তুলে আনা হয় যত্ন নিয়ে। এরপর লোশন ম্যাসাজ করা হয়। ফুট ম্যাসাজযেহেতু ছেলেদের বেশির ভাগ সময় হাঁটার মধ্যে থাকতে হয়, তাই পায়ের ম্যাসাজটা জরুরি। এতে পা সহজে দুর্বল হবে না। সপ্তাহে এক দিন পা ম্যাসাজ করলে ভালো হয়। তা যদি সম্ভব না হয়, তাহলে মাসে এক বা দুবার করা যেতে পারে। এতে পা অনেক সবল হয়ে ওঠে। যাঁরা বেশি হাঁটাহাঁটি করেন, তাঁদের এটি বেশি দরকার। শ্যাম্পু, তেল ও লোশন দিয়ে এই ম্যাসাজ করা হয়।ঘরে বসে যত্ন নিতেকেউ চাইলে ঘরে বসেও পায়ের যত্ন নিতে পারেন। যদি কেউ ঘরে বসে পায়ের যত্ন নিতে চান, তাহলে, প্রথমত, আপনাকে একটা বড় বোল (গামলা) জোগাড় করতে হবে। এর মধ্যে হালকা কুসুমগরম পানি ঢালুন পরিমাণমতো, যাতে দুই পা ভিজিয়ে রাখা যাবে। পানিতে শ্যাম্পু, ফুট কেয়ার সল্ট ইত্যাদি মিশিয়ে পায়ের ময়লাটা নরম করে নিতে হবে। এরপর ফুট কেয়ার ব্রাশ দিয়ে ময়লা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার তোয়ালে দিয়ে মুছে নিন। নখ কাটতে চাইলে পা ভিজিয়ে রাখার পর নরম হলে নেইল কাটার দিয়ে কেটে নিতে হবে। হালকা লোশনে তেল দিয়ে পা দুটো অন্যের সাহায্যে ম্যাসাজ করে নিতে পারেন।জুতা পরলে যত্নঅনেকেই নিয়মিত জুতা পরে অফিস বা বাইরে চলাফেরা করেন। তাঁদের জন্য চিকিৎসক আফজালুল করীমের পরামর্শ হচ্ছে, নিয়মিত একই মোজা না পরে কয়েক জোড়া মোজা ব্যবহারের জন্য রাখুন। প্রতিবার মোজা ব্যবহার করে ধুয়ে ফেলুন। নিয়মিত পা ধুয়ে নিন। জুতা পরলে পা ঘেমে যায়, যার কারণে দুই পায়ের আঙুলের মধ্যে ছত্রাক হতে পারে। এ থেকে বাঁচতে চাইলে ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করা যেতে পারে।