যদি উড়তে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈমানিক হতে চাইলে প্রথমেই নিতে হবে প্রাইভেট পাইলট লাইসেন্স সংক্ষেপে পিপিএল। এ জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং বয়স সর্বনিম্ন ১৭ বছর। মেডিকেল ফিটনেস তো থাকতেই হবে। এই কোর্স গ্রাউন্ড কোর্স নামে পরিচিত। এখানে একজন ছাত্রকে পড়তে হবে ১০টি বিষয় নিয়ে। এর ওপর সিভিল এভিয়েশনের নেওয়া পরীক্ষায় তাকে অবশ্যই কৃতকার্য হতে হবে। সঙ্গে ৫০ ঘণ্টার উড্ডয়নের অভিজ্ঞতা। তবেই মিলবে প্রাইভেট পাবলিক লাইসেন্স। আর বিমান চালনা পেশা হিসেবে নিতে চাইলে পিপিএলের সঙ্গে তাকে করতে হবে সিপিএল অর্থাত্ কমার্শিয়াল পাইলট লাইসেন্স কোর্স। এখানে তাকে পড়তে হবে আরও ১০টি বিষয় নিয়ে। সেই সঙ্গে সিভিল এভিয়েশনের নেওয়া পরীক্ষায় দ্বিতীয় দফা পাস করতে হবে। সঙ্গে ১০০ ঘণ্টা উড্ডয়ন। এবার সে পুরো দস্তুর একজন বৈমানিক।