যদি বেঁচে ফিরতে পারি
শুভেচ্ছা আর প্রীতি নিয়ো প্রিয় শহর ঢাকাযাচ্ছি এবার যমের দেশে আর কি হবে দেখা?আবার দেখা হতেও পারে, কপাল গুণে যদিপার হওয়া যায় সাতটি সাগর, তেরোখানা নদীডাঙাতে বাঘ, জলে কুমির, কল্পলোকের দানোসকল বিপদ ওত পেতে রয়, মানো বা নাই মানো।হাউমাউখাউ রাক্ষসেরা চোখ পাকিয়ে আসেরাত নামলেই পেত্নিরা সব খলখলিয়ে হাসে।বলতে পারো, যাচ্ছি কেন? কে বলেছে যেতে?চুপটি করে বলছি শোনো কান দুখানা পেতেস্বপ্নে দেখা রাজকন্যা বন্দী পাতালপুরীরোজ রাত্রে সে-ই যে আমার ঘুম করে নেয় চুরি।ফিরছি না তাই তাকে ছাড়া, যায় যদি যাক প্রাণসবার আগে রাজকন্যার করতে হবে ত্রাণ।যতই আসুক ঝঞ্ঝা, পাহাড়, সাগর অন্তহীনআমিই হব ব্রজেন দাস আর মুসা ইব্রাহীম।বুঝলে, অনেক যুদ্ধ হবে দৈত্য-দানোর সঙ্গেআমি তো নই তেমন বান্দা, রাজি রণে ভঙ্গে।ঢাল-তলোয়ার, কামান-মর্টার রেখে গেলাম পিছেসাহসটুকুই আসল কথা বাকি সবই মিছে।রাজকন্যাসহ যদি বেঁচে ফিরতে পারিকথা দিলাম, সবার নেমন্তন্ন আমার বাড়ি।