যন্ত্রশিল্পী সংস্থার উদ্যোগে কণ্ঠশিল্পী বাছাই করার উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সিজেএসএস ভয়েস হান্ট’ প্রতিযোগিতার মাধ্যমে কণ্ঠশিল্পী বাছাই করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা (সিজেএসএস)। এর মাধ্যমে বাছাই করা শিল্পীদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার কার্যালয় (৭৯/এ, মেট্রো প্লাজা, অফিস নম্বর ৪৮, সদরঘাট কালীবাড়ির সামনে) থেকে ১০০ টাকা ফি দিয়ে ফরম সংগ্রহ করে ১২ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।