
প্রকৃতি যখন বৈরী, একটু আরাম পেতে যন্ত্রের সাহায্য তো নেওয়া যেতেই পারে। এই গরমে আপনাকে স্বস্তি দেবে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি), এয়ারকুলার, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, রিচার্জেবল ফ্যান ইত্যাদি।
বাজার ঘুরে দেখা গেল, এসব বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস পণ্যের আকার ও মডেল অনুযায়ী দাম নির্ধারণ করা হয়ে থাকে। ক্রেতারা যাতে সহজে কিনতে পারেন, সে জন্য অনেক বিক্রেতা প্রতিষ্ঠানই দিচ্ছে কিস্তিতে টাকা পরিশোধের সুবিধা।
ট্রান্সকম ডিজিটাল লিমিটেড বাজারে নতুন এনেছে স্যামসাংয়ের ডিজিটাল ইনভারটার টেকনোলজি ফর স্মার্ট লিভিং রেফ্রিজারেটর। তাদের কনজিউমার ইলেকট্রনিকস অ্যান্ড অ্যাপ্লায়েন্স বিভাগের পণ্য ব্যবস্থাপক নাহিদ হাসান জানান, বাজারে আসা এই নতুন রেফ্রিজারেটর দীর্ঘস্থায়ী হবে এবং ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে। এটি তুলনামূলক কম বিদ্যুৎ খরচ করে। এ ছাড়া বিশেষ প্রযুক্তিতে সর্বোচ্চ আট ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও খাবারের গুণগত মান বজায় রাখার ব্যবস্থা আছে এতে। যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬-১২ মাস পর্যন্ত কিস্তিতে ট্রান্সকমের পণ্যের দাম পরিশোধ করা যাবে। রয়েছে বাড়িতে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও।
দরদাম
ট্রান্সকম ডিজিটাল লিমিটেড
স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটর ২৫০ ও ২৫৫ লিটারের দাম ৪৭,৯০০ ও ৪৯,৮০০ টাকা, ২৮০ লিটারের দাম ৫১,৮০০ টাকা, ৩২০ লিটারের দাম ৬১,২০০ টাকা, ৩৪৫ লিটারের দাম ৭২,০০০ টাকা, ৩৯৩ লিটারের দাম ৮৩,৯০০ টাকা, ৪১৫ লিটারের দাম ৯৯,৯০০ টাকা, ৬০০ লিটারের দাম পড়বে ১,৬৩,০০০-১,৭৫,০০০ টাকা, ৫৮৫ লিটারের দাম পড়বে ১,৯৯,০০০ টাকা।
ট্রান্সটেক ব্র্যান্ডের রেফ্রিজারেটর ১৭৬ লিটারের দাম ৩০,৯০০ টাকা, ১৯৬ লিটারের দাম ৩২,৯০০ টাকা, ২২০ লিটারের দাম ৩৪,৯০০ টাকা, ২০০ লিটারের দাম পড়বে ৩৩,৯০০ টাকা, ২৩০ লিটারের দাম পড়বে ৩৭,৫০০ টাকা।
এসব রেফ্রিজারেটর কিনতে পারেন ছয় মাসের কিস্তিতে।
রয়েছে ট্রান্সটেক ব্র্যান্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। ১ টনের দাম পড়বে ৪৮,৯০০ টাকা, দেড় টনের দাম পড়বে ৬৩,৪০০ টাকা, ২ টনের দাম পড়বে ৭৪,৯০০ টাকা। এ ছাড়া বিনা মূল্যে ইনস্টলেশন, পণ্য পৌঁছে দেওয়া, তিন বছরের কমপ্রেশরের ওয়ারেন্টি—এসব সুবিধাও রয়েছে।

ওয়ালটন
ওয়ালটন এনেছে চার রকমের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বা এসি। ছাড় চলছে এসব পণ্যে। পৌনে এক টন শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের দাম পড়বে ৩২,০০০ টাকা। ১ টনের এসির দাম পড়বে ৩৬,০০০ টাকা। দেড় টন এসির দাম পড়বে ৪৭,০০০ টাকা। ২ টন এসির দাম পড়বে ৫৬,০০০ টাকা। কিস্তিতে কিনলে কিছুটা বেশি দাম দিতে হবে।
তাদের আরও রয়েছে রিচার্জেবল এয়ারকুলার, যার সঙ্গে আছে এলইডি লাইটও, বিদ্যুৎ না থাকলে ছয়-সাত ঘণ্টা চলবে। যার দাম পড়বে ৮,৯০০ টাকা।
রিচার্জেবল ফ্যানের দাম ৩,৪৮০ টাকা থেকে ৪,৮০০ টাকা।
ডিপফ্রিজ ১২৩ লিটার হতে ৩০০ লিটার পর্যন্ত ২১,২৭৬ থেকে ৩২,০৭৬ টাকায় পাওয়া যাবে। তাদের ২৫টি মডেলের রেফ্রিজারেটর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৪৮৫ লিটারের ‘সাইড বাই সাইড’ রেফ্রিজারেটর, ৩৬৫ লিটার আকারের রেফ্রিজারেটর।
র্যাংগস
র্যাংগসের এসি ১ টনের দাম পড়বে ৪৯,৯০০ টাকা, দেড় টনের দাম ৬২,৯০০ টাকা, ২ টনের দাম ৭৬,৯০০ টাকা। ডিপফ্রিজ ১০০ লিটারের দাম ২৩,৫০০ টাকা, ১৫০ লিটারের দাম ৩৪,৫০০ টাকা, ২০০ লিটারের দাম পড়বে ৩৯,৫০০ টাকা। তাদের আরও রয়েছে রেফ্রিজারেটর, যার দাম পড়বে ২৮,৫০০ টাকা থেকে ৪৪,৫০০ টাকা।
সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লংকা বাংলার ক্রেডিট কার্ডে নানা মেয়াদি কিস্তিতে এসব পণ্য কেনা যাবে৷
অন্যান্য
গ্রি ব্র্যান্ডের এসির দাম পড়বে ৩৮ হাজার থেকে ৪৮ হাজার টাকা। হাইকোর এসির দাম ৩৮ হাজার থেকে এক লাখ ৪৩ হাজার টাকা। এলজি বাটারফ্লাই কোম্পানির এসির দাম পড়বে ৪৭ হাজার ৯৯০ থেকে ৭৭ হাজার ৯৯০ টাকা।
আরও রয়েছে সিম্ফোনি এয়ারকুলার, যার দাম পড়বে নয় হাজার ৩০০ থেকে ৩২ হাজার টাকা।
কনকার ডিপ ফ্রিজের ৩৫০ লিটারের দাম পড়বে ৩৮ হাজার টাকা, ৪২৮ লিটারের রেফ্রিজারেটরের দাম ৬১ হাজার টাকা। মিডিয়া ব্র্যান্ডের ১৩৮ লিটারের রেফ্রিজারেটরের দাম ২৫ হাজার টাকা, ৫৪৬ লিটারের রেফ্রিজারেটরের দাম ৬২ হাজার টাকা। ২৫৮ লিটারের ডিপ ফ্রিজের দাম ২৬ হাজার টাকা, ১৮৫ লিটারের দাম ২৪ হাজার টাকা।
হাইকো কোম্পানির ৯০ লিটারের রেফ্রিজারেটরের দাম পড়বে ২০ হাজার টাকা। ৯৫ লিটারের রেফ্রিজারেটরের দাম ২৭ হাজার টাকা। ২৬০ লিটারের দাম ৩৯ হাজার ৫০০ টাকা। এ কোম্পানির ডিপ ফ্রিজের দাম পড়বে ২৪ হাজার থেকে ২৯ হাজার টাকা।
শার্প ব্র্যান্ডের রেফ্রিজারেটর ৪৮ হাজার থেকে এক লাখ ২৩ হাজার টাকা। হোয়ার্লপুল ব্র্যান্ডের রেফ্রিজারেটরের দাম পড়বে ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। এলজি বাটারফ্লাই ব্র্যান্ডের বিভিন্ন আকারের রেফ্রিজারেটরের দাম ২৬ হাজার ৯০০; ৩৪ হাজার; ৪৮ হাজার; ৭২ হাজার ও এক লাখ ৫০ হাজার টাকা৷
নঅবশ্যই যেকোনো ইলেকট্রনিকস পণ্য কেনার আগে ওয়ারেন্টি কার্ডটি বুঝে নিতে হবে এবং এটিকে যত্ন সহকারে রাখতে হবে। এসব সামগ্রী ব্যবহারে সব সময় হতে হবে সতর্ক। লক্ষ রাখতে হবে, যেন অসচেতনভাবে ব্যবহারের কারণে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।