নিত্যব্যবহার্য ইলেকট্রনিকস-সামগ্রীর ব্যবহার এখন অনেক বেড়েছে। জেনে রাখা দরকার এসবের সঠিক যত্ন নেওয়ার নিয়ম।এ নিয়ে বলেছেন ট্রান্সকম লিমিটেডের রিটেইল ম্যানেজার (কারওয়ান বাজার, ঢাকা শাখা) মেহেদী হাসান।জেনে নিনভ্যাকুয়াম ক্লিনারঘর পরিষ্কারের সময় লক্ষ রাখতে হবে ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরের ব্যাগটা ঠিকমতো খোলা আছে কি না। সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে যেন ব্যাগ ছিঁড়ে ময়লাগুলো যন্ত্রের মধ্যে ঢুকে ভ্যাকুয়াম ক্লিনার নষ্ট না হয়ে যায়।টেলিভিশনটেলিভিশনের ক্ষেত্রে যেন দুর্ঘটনা না ঘটে, সে জন্য শক্ত সকেট ব্যবহার করতে হবে। এলসিডি, এলইডি টিভির ক্ষেত্রে ইউপিএস ব্যবহার করা ভালো। তাহলে টিভি দেখার সময় বিদ্যুৎ চলে গেলেও টিভি সঠিক নিয়মে বন্ধ করে দেওয়া যাবে। ইউপিএস চার্জে রাখতে হবে সব সময়।মাইক্রোওয়েভ ওভেনমাইক্রোওয়েভে স্টেইনলেস স্টিলের জিনিসপত্রে খাবার গরম করা যাবে না। প্লেটের চারপাশে নিকেল দেওয়া বা নকশা করা প্লেট ব্যবহার করা যাবে না। ওভেনে ব্যবহারের বিশেষ পাত্র বাজারে পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে হবে। এ ছাড়া সব সময় একটা কাপড় দিয়ে এটিকে ঢেকে রাখতে হবে যেন পোকামাকড় বসতি না গড়ে।রেফ্রিজারেটর ও ফ্রিজারলোডশেডিংয়ের কারণে স্ট্যাবিলাইজার ব্যবহার করা যেতে পারে। বিদ্যুৎ চলে গেলে বন্ধ করে দিতে হবে রেফ্রিজারেটর ও ফ্রিজার। ফলে কম্প্রেসার নষ্ট হওয়ার ভয় থাকবে না। প্রতি মাসে অন্তত একবার পরিষ্কার করতে হবে যেন খাবারে গন্ধ না লাগে। প্রথমে হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তারপর লেবুর রস দিয়ে পরিষ্কার করে মুছে ফেলতে হবে। তাহলে সুন্দর ঘ্রাণ বের হবে ফ্রিজ থেকে।ওয়াশিং মেশিনকাপড় ধোয়া শেষ হতেই এটিকে পরিষ্কার করে ফেলতে হবে। প্লাগ খুলে রাখতে হবে। প্রয়োজনে চাইল্ড লক-ব্যবস্থা ব্যবহার করতে হবে।রাইস কুকারভাত, পোলাও, কাচ্চি বিরিয়ানি—এসব রান্নার পর ভেতরটা ধুয়ে রাখতে হবে। ভেতরে বোল আছে, তাতে কখনো রান্নার জন্য স্টেইনলেস স্টিলের চামচ ব্যবহার করা যাবে না; এতে বোলের ভেতর দাগ পড়ে যায়। কাঠ বা প্লাস্টিকের চামচ ব্যবহার করতে হবে।সাবধানতাযেকোনো ইলেকট্রনিকসের সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শক্ত পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে হবে যেন শর্টসার্কিট কিংবা স্পার্কিং না হয়।