যন্ত্রের যত্নে..

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনন্দিন জীবনে বেড়েছে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবহার। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না এসবের সঠিক ব্যবহার। আর ব্যবহার ও সঠিকভাবে পরিষ্কার করার নিয়ম না জানার কারণে এসব সামগ্রীর স্থায়িত্ব কমে যায়। তাই নিত্যব্যবহার্য এসব ইলেকট্রনিক সামগ্রীর দীর্ঘস্থায়িত্বের জন্য জেনে রাখা দরকার ব্যবহার ও পরিষ্কারের সঠিক নিয়ম। সে সম্পর্কে বলছিলেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রিনাত ফওজিয়া। বৈদ্যুতিক সামগ্রী পরিষ্কার করতে হলেরেফ্রিজারেটর সপ্তাহে অন্তত এক দিন তরল সাবান-পানিতে স্পঞ্জ ভিজিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। সপ্তাহে না পারলেও মাসে অন্তত একবার পাতলা পরিষ্কার কাপড় ভিজিয়ে রেফ্রিজারেটর মুছে পরিষ্কার করে ফেলতে হবে। রেফ্রিজারেটরের ভেতরের বাক্সগুলো বের করে আলাদাভাবে সাবান-পানি বা তরল ক্লিনার দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে তারপর রাখতে হবে। যেকোনো ধরনের রান্না করা মাছ, মাংস, তরকারি, মসলা, গন্ধ ছড়ায় এমন ফল যেমন কাঁঠাল এসব বায়ুরোধী পাত্রে (এয়ার টাইট কনটেইনার) রাখতে হবে। কোনো খাবারের বা মসলার গন্ধ যেন না বের হয় সে জন্য রেফ্রিজারেটরের ভেতরে কাগজি লেবু গোল করে বা পাতলা করে কেটে প্রতি র্যা কে বা এক কোনায় রেখে দেওয়া যেতে পারে। খাবার গরম থাকলে সেটা পুরো ঠান্ডা না করে কখনো ফ্রিজে রাখা যাবে না।মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার ক্ষেত্রে অবশ্যই ওভেনপ্রুফ ঢাকনাবদ্ধ পাত্র ব্যবহার করতে হবে, যাতে খাবার গরমের সময় ওভেনের ভেতর খাবার না ছিটে যায়।  খাবার গরম করার পরপরই ওভেনের ভেতরটা টিস্যু কিংবা নিউজপ্রিন্ট কাগজ দিয়ে হালকা চাপ দিয়ে মুছে ফেলতে হবে।  অনেক সময় ওভেনের ভেতর খাবার পড়ে ভেতরটা দুর্গন্ধ হয়ে যায়। ওভেনপ্রুফ বাটিতে পানি নিয়ে তাতে তিন চা-চামচ বেকিং পাউডার মিশিয়ে উচ্চ তাপে তিন মিনিট গরম করতে পারেন। এর বাষ্প ওভেনের ভেতরটা পরিষ্কার করে ফেলে।  সব সময় মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার হাত দিয়ে ধরা উচিত। তাতে ওভেনের বাইরে দাগ পড়বে না। ওভেন প্রতিদিন অন্তত একবার শুকনো কাপড় দিয়ে বা সপ্তাহে এক দিন সাবান-পানিতে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলতে হবে।ব্লেন্ডার ব্লেন্ডারের জগের মতো অংশটা ব্লেন্ড করার পরপরই সাবান-পানি কিংবা লিকুইড ক্লিনার দিয়ে ধুয়ে উপুড় করে রাখতে হবে কিছুক্ষণ, যাতে ভেতরটা ভেজা না থাকে।  পরিষ্কার করার পর ভালো করে শুকিয়ে তারপর ব্লেন্ডার রাখার বাক্সে রেখে দিতে হবে।টোস্টার খাবার টোস্ট করার পর খাবারের কণা যেন লেগে না থাকে সে জন্য টোস্টার উপুড় করে খাবারের কণাগুলো ফেলে দিতে হবে। ব্যবহারের পরে টোস্টার ঠান্ডা হয়ে গেলে শুকনো কাপড় দিয়ে তা মুছে ফেলতে হবে। কোনোভাবে খাবারের কণা জমে যেন টোস্টার দুর্গন্ধ হয়ে না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। ভেজা কাপড় দিয়ে টোস্টারের প্লেট মুছে নিতে হবে।ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনে কখনো রঙিন কাপড় ও সাদা কাপড় একসঙ্গে দেওয়া যাবে না। ১৫ দিন পর পর ওয়াশিং মেশিন পরিষ্কার করে ফেলতে হবে।রাইস-কুকার রাইস-কুকারে রান্নার জন্য ননস্টিক বোল বা পাত্র ব্যবহার করতে হবে। এই ননস্টিক বোল বা পাত্রে ভাত, খিচুড়ি, কাচ্চি বিরিয়ানি রান্নার পর যেন তেল চিটচিটে না হয়ে থাকে, তাই বোলটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার সময় শক্ত কোনো কিছু দিয়ে কখনো বোল বা পাত্রে ঘষা দেওয়া যাবে না। রাইস-কুকারের বাইরের অংশটা সপ্তাহে অন্তত এক দিন সাবান-পানি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে ফেলতে হবে।জেনে নিনএসব ইলেকট্রনিক সামগ্রী শুধু পরিষ্কারের নিয়ম জানলেই চলবে না, জানতে হবে এগুলো সঠিকভাবে ব্যবহার করার নিয়ম। ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সকেট প্লাগ ঠিক আছে কি না সেটা লক্ষ রাখতে হবে। এগুলোর সংযোগ তার ঢিলে থাকলে স্পার্ক এবং প্যানেল নষ্ট হয়ে যায়, তাই অবশ্যই প্লাগটা শক্ত করে লাগিয়ে এসব সামগ্রী ব্যবহার করতে হবে। নিত্যব্যবহার্য ইলেকট্রনিক সামগ্রী সব সময় পরিষ্কার করে সঠিকভাবে ব্যবহার করলে তার স্থায়িত্ব থাকে দীর্ঘদিন—বলছিলেন ট্রান্সকম লিমিটেডের জোনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান।ভ্যাকুয়াম ক্লিনার ঘর পরিষ্কারের সময় ভ্যাকুয়াম ক্লিনারের ভেতরের ব্যাগটা ঠিকমতো লাগানো আছে কি না তা দেখে নিতে হবে। ব্যাগটা যদি ঠিকমতো লাগানো না থাকে তা হলে ময়লা ব্যাগে না ঢুকে যন্ত্রে ঢুকে যাবে। ব্যবহারের পরপরই ব্যাগটা খুলে প্রতিদিন পরিষ্কার করতে হবে। অত্যন্ত সাবধানতার সঙ্গে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে হবে যেন ব্যাগ ছিঁড়ে ময়লাগুলো যন্ত্রের ভেতর ঢুকে যন্ত্রটাকে নষ্ট করে না ফেলে।টেলিভিশন টেলিভিশন ব্যবহারের ক্ষেত্রে এর সংযোগ যেন ঢিলে হয়ে না থাকে, সেদিকে লক্ষ রাখতে হবে।। এলসিডি, এলইডি টিভির ক্ষেত্রে অবশ্যই ইউপিএস ব্যবহার করতে হবে। টিভি দেখার সময় বিদ্যুৎ চলে গেলেও সঠিক নিয়মে বন্ধ করে রাখতে হবে। রেফ্রিজারেটর ও ফ্রিজার বিদ্যুৎ চলে গেলে সঙ্গে সঙ্গে রেফ্রিজারেটর ও ফ্রিজ বন্ধ করে দিতে হবে। ফলে কম্প্রেসার নষ্ট হওয়ার ভয় থাকে না। প্রয়োজনে লোডশেডিংয়ের জন্য স্ট্যাবিলাইজার ব্যবহার করা যেতে পারে। প্রতি মাসে অন্তত একবার হালকা ডিটারজেন্ট পানি দিয়ে ধুয়ে লেবুর রস দিয়ে পরিষ্কার করে ফেললে সুন্দর একটা ঘ্রাণ বের হয় ফ্রিজ থেকে। কাঁচা মাছ মাংস ডিপ ফ্রিজে রাখার সময় রক্ত ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে পলি প্যাকে রাখতে হবে। যেন রক্তের কোনো দাগ লেগে না থাকে ফ্রিজে। ডিপ ফ্রিজে যেন বরফ জমে না থকে এর জন্য সব সময় স্ট্যান্ডার্ড তাপমাত্রায় রাখতে হবে ডিপ ফ্রিজ।মাইক্রোওয়েভ ওভেন মাইক্রোওয়েভ ওভেনের সবচেয়ে বড় শত্রু তেলাপোকা। অনেক সময় খাবার গরম করার পরে দীর্ঘদিন পরিষ্কার না করে রেখে দিই আমরা। আর এতেই বাড়ে তেলাপোকার উপদ্রব। তাই এটা ব্যবহারের পর পর ভেতরটা মুছে ফেলতে হবে, যেন গন্ধ হয়ে না যায়।  কখনো মাইক্রোওয়েভ ওভেনে স্টেইনলেস স্টিলের জিনিসপত্রে খাবার গরম করা যাবে না। প্লেটের চারপাশে নিকেল দেওয়া বা নকশা করা প্লেট ব্যবহার করা যাবে না। ওভেনপ্রুফ পাত্র ব্যবহার করতে হবে। হালকা পানিতে লেবুর রস মিশিয়ে সেটা দিয়ে পরিষ্কার করতে পারেন মাইক্রোওয়েভ ওভেন। সব সময় এটিকে এতটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যেন পোকামাকড়ের উপদ্রব না হয়।রাইস-কুকার রাইস-কুকারে যে বোলটাতে বা পাত্রে রান্না করা হয়, সেটাতে যেন পানি না লেগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পানি লেগে থাকলে রাইস-কুকারের ভেতরটা কালো হয়ে নষ্ট হয়ে যেতে পারে। রাইস-কুকারের ভেতরের বোলটাতে কখনো রান্নার জন্য স্টেইনলেস স্টিলের চামচ ব্যবহার করা যাবে না। এতে বোলে ভেতর দাগ পড়ে যায়। কাঠ বা প্লাস্টিকের চামচ ব্যবহার করতে হবে। রাইস-কুকারের ভেতরটা শুকনো কোনো কিছ দিয়ে পরিষ্কার করে নিতে হবে।ওয়াশিং মেশিন কাপড় ধোয়া শেষ হতেই এটিকে পরিষ্কার করে ফেলতে হবে। ব্যবহার করার পরপরই প্লাগ খুলে ফেলতে হবে। বাচ্চারা যেন এটাকে নষ্ট করতে না পারে সে জন্য চাইল্ড লক ব্যবহার করা যেতে পারেন। ব্লেন্ডার একনাগাড়ে ব্লেন্ড করা যাবে না কখনো। ব্লেন্ডারে যা কিছুই ব্লেন্ড করতে দেওয়া হোক না কেন কয়েক সেকেন্ড ব্লেন্ড করে বন্ধ করে রাখতে হবে। আবার কিছুক্ষণ পর ব্লেন্ড করতে হবে। যন্ত্রের ভেতরের অংশে যেন পানি না যায় তা খেয়াল রাখতে হবে। ব্লেন্ডারে খুব শক্ত কোনো কিছু ব্লেন্ড করা যাবে না।জুস এক্সট্র্যাক্টর জুস এক্সট্র্যাক্টরে ফলের রস করতে হলে শক্ত কোনো খোসা থাকলে সেটা ছাড়িয়ে নিতে হবে। ব্যবহারের পর ব্লেডের সঙ্গে যেন ফলের আঁশ লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্লেডটাকে সব সময় পরিষ্কার করে রাখতে হবে।রিচার্জেবল ফ্যান ও লাইট সব সময় ফ্যানে ও লাইটে অল্প চার্জ থাকা অবস্থায় চার্জ দিতে হবে। একবারে চার্জশূন্য করা যাবে না কখনো। মাসে অন্তত এক বা দুইবার ফ্যানটা মুছে ফেলতে হবে, যেন ময়লা না জমে থাকে।