যমজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 অধিকাংশ যমজ শিশু নিজেদের ভাষায় কথা বলে। গবেষকেরা বলছেন, প্রায় ৪০ শতাংশ যমজ শিশু নিজস্ব ভাষা তৈরি
করে নেয়।
 কিছু যমজ দেখতে অবিকল একজন অপরজনের মতো। যাদের বলা হয় ‘আইডেনটিক্যাল টুইন’।
 পশ্চিম আফ্রিকার বেনিনে বিশ্বে যমজ শিশুর জন্মহার সবচেয়ে বেশি। বেনিনে ১ হাজার নবজাতকের মধ্যে প্রায় ২৭ দশমিক
৯ জন শিশু যমজ। গড়ে বিশ্বে যা ১৩ দশমিক ১ জন।
 বিশ্বে সবচেয়ে কম যমজ নবজাতকের জন্ম হয় চীনে। গড় অনুপাত ৩০০: ১।
 ২০১৬ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, যমজ মানুষ অন্য সাধারণ মানুষের চেয়ে দীর্ঘজীবী হয়।
• যমজ শিশুদের গায়ের রং আলাদা হতে পারে, এমনকি ভিন্ন বাবার সন্তানও হতে পারে।
• ১৯৯৬ সালে এক গবেষণায় দেখা গেছে, যমজদের মধ্যে বাঁহাতি হওয়ার প্রবণতা বেশি।
 দীর্ঘদেহী মায়ের যমজ শিশু জন্ম দেওয়ার হার বেশি।
সূত্র: রিডার্স ডাইজেস্ট, বিজনেস ইনসাইডার, ফক্স নিউজ ও মডার্ন মম