যমজ বোনের সাফল্যগাথা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিয়া তাবাচ্ছুম ও তাহিয়া তারান্নুম। এ দুই যমজ বোনের মধ্যে সব সময় একটা প্রতিযোগিতা চলে—লেখাপড়ায় কে কাকে ছাড়িয়ে যাবেন। ২০১০ সালের এসএসসি পরীক্ষায় তাঁরা জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম আলোর জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এই দুবানের অঙ্গীকার ছিল; এইচএসসি পরীক্ষায়ও এই সাফল্য ধরে রাখবেন। তাঁদের আশা সফল হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায়ও এ দুবোন কক্সবাজার সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন। সামিয়া তাবাচ্ছুম বলেন, ‘আমাদের দুবোনের মধ্যে অনেক মিল। একই কাপড় পছন্দ দুবোনের। আবার একসঙ্গে উচ্চশিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে চাই। কাজ করতে চাই সমাজের জন্য।’ তাঁদের বাবা মো. নেজাম উদ্দিন বলেন, ‘মেয়েদের অসাধারণ সাফল্যে আমি মুগ্ধ। মেয়েদের উচ্চশিক্ষিত করতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।’