যমুনা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা গত ২৭ ফেব্রুয়ারি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ রেজা খান।
সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মো. আলাউদ্দিন, মমতাজ আলা শাকুর আহমেদ, মো. আবদুল হাকিম, কাজী জেবুন্নেছা বেগম, সাইফুদ্দিন আহমেদ ভূঁইয়া, মো. মাসুদুর রহমান প্রমুখ।
সভায় ২০১৪-১৫ অর্থবছরে আয়কর–পরবর্তী নিট মুনাফা ২২৫ দশমিক ৩২ কোটি টাকা অর্জিত হয় বলে ঘোষণা করা হয় এবং ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১০ টাকা অর্থাৎ ১০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। বিজ্ঞপ্তি।