যমুনা ফিউচার পার্কে জেমস গ্যালারি

রাজধানীর যমুনা ফিউচার পার্কে জেমস গ্যালারির শো-রুমের উদ্বোধন হয়েছে। স্টোন জুয়েলারি এবং নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি বিদেশি ব্র্যান্ডের পোশাকসহ নানা ধরনের ব্যবহার্য ও গৃহ সামগ্রী পাওয়া যাবে এখানে। গতকাল বুধবার বিকেলের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ছিল ইফতারের আয়োজন।
জেমস গ্যালারির এই ২২তম মেগা শো-রুমের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী জি এম কাদের এবং সাংসদ সালমা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার কামরুল ইসলাম খাঁনসহ নানা পর্যায়ের কর্মকর্তারা।
২০০১ সালে যাত্রা শুরু করে জেমস গ্যালারি। এখন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের প্রায় সব নামকরা বিপণিবিতানে জেমস গ্যালারির শো-রুম রয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, জেমস গ্যালারি স্টোন জুয়েলারিতে ৭ বছরের কালার গ্যারান্টি এবং সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে। এই মেগা শপটিতে শুধু বিদেশি পণ্য নয়, জেমস গ্যালারির নিজস্ব ব্র্যান্ডের এথনিক ও বিদেশি লেডিস ও জেন্টস ফ্যাশন গার্মেন্টস, আন্ডার গার্মেন্টস, লেডিস ব্যাগ, জুতা, ঘড়িসহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পাওয়া যাবে।