যমুনা ফিউচার পার্কে পারফিউম ওয়ার্ল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারফিউম ওয়ার্ল্ডের নতুন আউটলেট উদ্বোধন
পারফিউম ওয়ার্ল্ডের নতুন আউটলেট উদ্বোধন

পারফিউম বা সুগন্ধি ক্রেতাদের সুবিধার্থে দেশে পারফিউম ওয়ার্ল্ডের দশম আউটলেট উদ্বোধন করেছে বাংলা পারফিউম। সম্প্রতি বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের নিচতলায় এই আউটলেট চালু করেছে প্রতিষ্ঠানটি। উদ্বোধনের পর থেকে ঈদ পর্যন্ত প্রতিটি পণ্যের সঙ্গে বিশেষ উপহার দেবে বলে ঘোষণা দিয়েছে বাংলা পারফিউম কর্তৃপক্ষ।

বর্তমানে বাংলা পারফিউমস ডিস্ট্রিবিউটরস লিমিটেড ৩০ ধরনের পারফিউম বাংলাদেশে বিক্রি করছে। গুচ্চি, ডলসি অ্যান্ড গাব্বানা, বারবেরি বডি, ভারসাচ্চি, থিয়েরি মুগলার, ক্রিড, ল্যালিক, হুগো, বস, অ্যাজারো, জিমি চু, ফেরারি, ভিকটোরনিক্স প্রভৃতি নাম করা পারফিউম রয়েছে বাংলা পারফিউমের আউটলেটে।

ঢাকার বসুন্ধরা সিটি, প্লাজা এ আর, নাভানা টাওয়ার, পলওয়েল কারনেশন, চান্দিওয়ালা ম্যানশন, ইউনুস্কো সিটি সেন্টার, চট্টগ্রামের আফমি প্লাজা, সিলেটের আল-হামরাসহ সবগুলো শোরুমে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম পাওয়া যাবে।

যমুনা ফিউচার পার্কে পারফিউম ওয়ার্ল্ডের নতুন শোরুমের উদ্বোধনে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান, শারমিন লাকি, কৌশিক হাসান তাপস, কানিজ আলমাস খান।
অনুষ্ঠানে বাংলা পারফিউমের চেয়ারম্যান ফরিদুল হাসান চৌধুরী, প্রধান নির্বাহী খন্দকার নজরুল ইসলাম, পরিচালক রেশাদ এইচ খান, নির্বাহী পরিচালক জাকির হোসেন ও সহকারী ব্যবস্থাপক নুরুন নবী নবীন উপস্থিত ছিলেন।