যমুনা ব্যাংকের মাদকবিরোধী সমাবেশ ও রক্তদান কর্মসূচি
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘মাদকের ভয়াবহতা নিরসনে আমাদের করণীয়’ শীর্ষক সমাবেশ ও রক্তদান কর্মসূচি ১৪ মে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মতিয়র রহমান ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মো. যোবায়েদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে না পারলে দেশের যে অপূরণীয় ক্ষতি হবে তা কোনো কিছুর বিনিময়ে পূরণ হবার নয়। তিনি নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে লায়ন্স ক্লাব অব ইম্পেরিয়াল সিটির সহযোগিতায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৪০ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।