যশোর সভার কর্মশালা
৪৫ জনকে চারটি দলে ভাগ করে দুইটি দলকে তিন ফুট চওড়া ও আট ফুট লম্বা দুটি কাপড়ের ওপর দাঁড় করানো হলো। কাপড়ের ওপরে দাঁড়িয়েই কাপড়টি উল্টাতে হবে। কাজটি করার জন্য একজন নেতৃত্ব দেবেন। দলের কেউ কাপড়ের বাইরে গেলে সেই দল অযোগ্য হবে। দুই দলের খেলার বিচারক হিসেবে রাখা হলো অপর দুই দলকে। এই খেলাটির মাধ্যমেই বন্ধুদের দলগত কাজের (টিমওয়ার্ক) শিক্ষা দেওয়া হয়। এ রকম অসংখ্য খেলার মধ্য দিয়ে যশোর বন্ধুসভার দুদিনের সাংগঠনিক কর্মশালা শেষ হলো।
কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন জেগে ওঠো ফাউন্ডেশনের পরিচালক এস এম মাসুম বিল্লাহ, পুনশ্চ সংগীত বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা সুকুমার দাস ও প্রথম আলোর জেলা প্রতিনিধি মুনিরুল ইসলাম।
সংগঠন কেন করব, নেতৃত্ব উন্নয়ন, দলগত কাজের গুরুত্ব এবং গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ের ওপর দুদিন ধরে বন্ধুদের প্রশিক্ষণ দেওয়া হয়। গত ২৯ সেপ্টেম্বর বেলা তিনটায় দুদিনের কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন শহরের ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন। সমাপনী দিনে বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র।
আনন্দ কুমার সরকার
তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, যশোর বন্ধুসভা