যা করলে ছবিতে শুকনো দেখাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাত দুটির অবস্থানও হওয়া চাই যথাযথ
হাত দুটির অবস্থানও হওয়া চাই যথাযথ
একটু কোনাকুনি হয়ে দাঁড়ালে বেশ খানিকটা শুকনো লাগে
একটু কোনাকুনি হয়ে দাঁড়ালে বেশ খানিকটা শুকনো লাগে

চেহারা-সুরত যা-ই হোক, ছবিতে নিজেকে সবাই সুন্দর দেখতে চান। বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রামের এই রমরমায় ছবি এক গুরুত্বপূর্ণ ব্যাপার। আর তাই ছবিতে নিজের চেহারার ছোটখাটো খুঁত এখন অনেকেই সম্পাদনা করে ফেলেন। প্রয়োজনে কম্পিউটার বা মোবাইল ফোনের বিভিন্ন সফটওয়্যারের সাহায্য নেন। এ ক্ষেত্রে ফটোশপ আছে তালিকার ওপরের দিকে। কিন্তু ক্যামেরার সামনে, অর্থাৎ, বাস্তবেই যদি নিজেকে কিছুটা ‘এডিট’ করে নেওয়া যায়, তাহলে আর অত ঝক্কির বালাই নেই। থাকল তেমনই কয়েকটি টিপস। যা মানলে আপনার ছবি হবে আরও খানিকটা সুন্দর, ছবিতে আপনাকে লাগবে আরও শুকনো!

১. মুখের নিচে চিবুকের অংশটুকু ভারী হয়ে গেলে ছবিতে ধরা পড়বেই। ছবি তোলার সময় চিবুক ও মুখ ওপরের দিকে টান টান করে তুলে ধরুন। মুখের নিচের অংশটা কম ভারী দেখাবে। হাসার সময় জিব তালুর ওপরের অংশের সঙ্গে লাগিয়ে রাখলেও ছবিতে মুখটা শুকনো লাগবে। 

২. নিচ থেকে ক্যামেরা তাক করে ছবি তোলার আগে দুবার ভাবুন! এতে আপনার ওজন কয়েক কেজি বেশি মনে হবে! বরং ক্যামেরাটা আপনার উচ্চতার চেয়ে কিছুটা ওপরে তুলে ধরে ছবি তোলাই বুদ্ধিমানের কাজ। এতে আপনাকে মাথা উঁচু করে তাকাতে হবে। ফলে আপনার চেহারা ও শারীরিক গঠন কিছুটা হলেও শুকনো লাগবে দেখতে।

শাড়ির বেলায়ও পায়ের ওপর পা তুলে বসতে পারেন
শাড়ির বেলায়ও পায়ের ওপর পা তুলে বসতে পারেন

৩. যে জায়গায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, সেখানে কি ছবি তোলা হবে? তাহলে পোশাকটা একটু চিন্তা করে বেছে নিন। আপনার শারীরিক গঠন সুন্দর দেখাবে এমন পোশাক বেছে নিন। খুব আঁটসাঁট পোশাক না হলেই ভালো। এক রঙের হলে খুব ভালো।

৪. ছবি তোলার সময় হাত শরীরের সঙ্গে লাগিয়ে রাখলে অনেক সময় দেখতে মোটা লাগে। কোমরের পেছন দিকে বা কোমরের ওপরের অংশে হাতটি রাখুন। হাতের তেকোনা আকারের জন্যই হাতটি শুকনো লাগবে দেখতে।

একটু মজার ভঙ্গি অনেক সময় গুরুগম্ভীর ভঙ্গির থেকে ভালো ফল দেবে
একটু মজার ভঙ্গি অনেক সময় গুরুগম্ভীর ভঙ্গির থেকে ভালো ফল দেবে

৫. ক্যামেরার দিকে সরাসরি না দাঁড়িয়ে খানিকটা বেঁকে দাঁড়ান। একটি পায়ের সামনে আরেকটি পা এগিয়ে দিন। এতে পা লম্বা লাগে। চাইলে পা জোড়াকে ক্রস করে নিয়েও দাঁড়াতে পারেন। বসে ছবি তোলার সময়ও পা ক্রস করে নিলে দেখতে ভালো লাগবে। মেরুদণ্ড সব ক্ষেত্রেই সোজা রাখবেন।

৬. একটু মজার ভঙ্গি অনেক সময় গুরুগম্ভীর ভঙ্গির থেকে ভালো ফল এনে দেয়। বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে ছবিগুলোতে যতটা প্রাণবন্তভাবে থাকবেন, স্মৃতিগুলো ততটাই রঙিন হয়ে থাকবে।
তথ্যসূত্র: স্টাইল কাস্টার