যা নিয়ে স্বামী-স্ত্রীর লুকোচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামী-স্ত্রীর মধ্যে অর্থ খরচের বিষয়ে বেশি লুকোচুরি হয়। ছবিটি প্রতীকী। ছবি: নকশাঅনলাইন ডেস্ক
স্বামী-স্ত্রীর মধ্যে অর্থ খরচের বিষয়ে বেশি লুকোচুরি হয়। ছবিটি প্রতীকী। ছবি: নকশাঅনলাইন ডেস্ক

অর্থই অনর্থের মূল—কথাটি সম্ভবত সবচেয়ে বেশি খাটে দম্পতি বা জুটির মধ্যে। গবেষকেরা প্রমাণ পেয়েছেন, দম্পতির মধ্যে বেশি লুকোচুরি বা মিথ্যা বলা হয় অর্থ-সংক্রান্ত বিষয়গুলোতে।

সাতজনের মধ্যে একজন তাঁর সঙ্গীকে আর্থিক বিষয়ে অসত্য বলেন বলে স্বীকার করেছেন। ক্রেডিট কার্ডের বিল, বেতন কম করে বলা এবং সঙ্গীকে খরচের ঠিকমতো হিসাবও দিতে চান না অনেকেই। সম্প্রতি ব্রিটেনের কনফিউজড ডটকম নামের একটি দরদামবিষয়ক ওয়েবসাইটের জরিপে এ তথ্য উঠে এসেছে। ‘ডেইলি এক্সপ্রেস’-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

৮ শতাংশ যুক্তরাজ্যবাসী স্বীকার করেন তাঁর সঙ্গীর কাছে খরচের সঠিক হিসাব জানানোর ভয়ে কোনো জিনিস কিনলে সেটি লুকিয়ে রাখতে চান। অর্থাত্ লুকিয়ে খরচ করেন অনেকেই।

জরিপের ফল বলছে, অনেকেই প্রকৃত বয়স, প্রেমিক-প্রেমিকার সংখ্যার মতো বিষয়গুলো যত সহজে বলেন অর্থ খরচের বিষয়টি তত সহজে বলেন না। বদ অভ্যাস কিংবা প্রতারণার বিষয়টিও অর্থ খরচের মতোই সঙ্গীকে গোপন করেন অনেকেই।