প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের আগে
পুরুষ: অবশেষে! এই মুহূর্তটার জন্য কত দিন ধরে যে অপেক্ষা করছি!
নারী: তুমি আমাকে ছেড়ে যাবে না তো?
পুরুষ: অসম্ভব! এটা চিন্তাও করিনি কখনো।
নারী: তুমি আমাকে ভালোবাসো?
পুরুষ: অবশ্যই। কেন নয়!
নারী: আমার সঙ্গে প্রতারণা করবে না তো?
পুরুষ: অসম্ভব, প্রশ্নই আসে না!
নারী: আমাকে আদর করবে?
পুরুষ: অবশ্যই।
নারী: আমাকে কষ্ট দেবে না তো?
পুরুষ: পাগল নাকি তুমি! আমি তেমন
মানুষই নই।
নারী: আমি তোমাকে বিশ্বাস করতে পারি?
পুরুষ: হুম্ম্।
নারী: প্রিয়তম...
বিয়ের পর
ওপরের লেখাটি শেষ থেকে পড়তে শুরু করুন!
নাইনগ্যাগ অবলম্বনে কামাল আশরাফ