যাঁদের শ্রমে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মে দিবসে বলব কী আর
শ্রমিকদেরই কষ্ট
শ্রমিক মরেন রানা প্লাজার
দৃশ্য আজও স্পষ্ট।
ভবন ধসে মরছে বা কেউ
বদল জীবন সংজ্ঞার
কেউ আগুনে মরছে পুড়েই
হচ্ছে দেহ অঙ্গার।
ঠিক মজুরিই পায় না কেহ
নষ্ট দেহ-মজ্জা
শ্রমিকদের এই দুঃখ, ব্যথা
ভাবতে লাগে লজ্জা।
তাঁদের শ্রমে সব মালিকের
হচ্ছে সতেজ সত্তা
মজুর-শ্রমিক মরবে না—চাই
তাঁদের নিরাপত্তা।