যাত্রা শুরু করেছে ‘চলচ্চিত্র-ছলচ্চিত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী, সমালোচনা ও চর্চার উদ্দেশ্যে নগরের চেরাগি পাহাড়ে যাত্রা শুরু করেছে ‘চলচ্চিত্র-ছলচ্চিত্র’ নামের সংগঠন। শুরুতে প্রতি সপ্তাহে অন্তত একটি চলচ্চিত্র প্রদর্শন ও প্রদর্শিত চলচ্চিত্রের ওপর আলোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রম চলবে। গত শুক্রবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, কমল রুদ্র, রাজেশ চক্রবর্তী, দ্বৈপায়ন পাল, ইকবাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।