
মোবাইল ফোন কোম্পানিগুলো প্রায়ই তাদের গ্রাহকদের ফিরে আসার জন্য নানা রকম অফার দেয়। সিএনজিচালিত অটোরিকশাওয়ালারা যদি তাদের মতো যাত্রী ফেরাতে বিভিন্ন অফার দিতেন, তাহলে কেমন হতো? জানাচ্ছেন মো. মিকসেতু
ফিরলেই বোনাস!
ছাত্রছাত্রী কিংবা অফিসের যাত্রী, রোগী কিংবা সাধারণ যাত্রী, যে কেউ অটোরিকশার বন্ধ সংযোগ চালু করলেই বোনাস হিসেবে পাচ্ছেন—
অফ পিক আওয়ারে (রাত ১২টা থেকে ভোর ৫টা)
২টি রাইড সম্পূর্ণ ফ্রি!
এছাড়া প্রথমবার ২৫০ টাকা ভাড়া রিচার্জ করলে
যাত্রীরা পাবেন নিচের সুবিধাগুলো—
* ৭ দিন মেয়াদে (২৪ ঘণ্টা) মিটারে যাওয়ার সুযোগ
* অটোরিকশাচালকের কাছ থেকে ভদ্র ব্যবহার
* যাত্রীর ভারী মালামাল তুলতে অটোরিকশাচালক মামার সাহায্য
* স্টার গ্রাহকেরা পাবেন চালকদের কাছ থেকে মামার বাড়ির খাতির
* শর্ত এবং ভ্যাট প্রযোজ্য
মামা আহেন, কই যাইবেন। ভাড়া মিটারে যা আইব তার চেয়ে ২০ টাকা কমায়া দিয়েন।
ফিরলেই ক্যাশ ব্যাক
উবার, পাঠাওয়ের যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশায় ফিরলেই পাচ্ছেন
২০ টাকা
ক্যাশ ব্যাক!
এ ছাড়া পাচ্ছেন চলতি পথে বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হলে অটোরিকশা থামিয়ে
৫ মিনিট পালসে
আড্ডাবাজি বা চা পানের সুযোগ!