যানজট নিরসনে সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজট নিরসনের লক্ষ্যে নগরের কদমতলী এলাকায় পরিবহন মালিকদের সংগঠন কার্যালয়ে এক মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। আন্তজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি এই মতবিনিময় সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপপুলিশ কমিশনার ফারুক আহমদ। মালিক সমিতির সভাপতি মনির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সমিতির সাংগঠনিক কমিটির আহ্বায়ক সফিউর রহমান প্রমুখ।