যানজট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারুক আহমেদ
ফারুক আহমেদ

প্রথম আলো: নগরের জংশনগুলোতে যানজট মারাত্মক আকার ধারণ করেছে। কীভাবে স্বস্তি আনা যায়?
ফারুক আহমেদ: রোজার দুদিন আগে থেকে আমরা জংশনগুলোতে গাড়ি পার্কিং বন্ধ করে দিয়েছি। কেউ গাড়ি রাখলে যানবাহন আইনে মামলা হচ্ছে। মামলার সংখ্যাও বেড়েছে। নগর ঘুরে দেখলে মনে হবে যানজট অনেক কমেছে।
প্রথম আলো: জিইসি, ষোলশহর, মুরাদপুর, নিউমার্কেট, বহদ্দারহাট জংশনে তো যানজট লেগেই আছে।
ফারুক আহমেদ: জিইসি মোড়ে প্রতি ঘণ্টায় ১০ হাজার গাড়ি পারাপার হয়। এটি চট্টগ্রাম নগরের মধ্যে সবচেয়ে বড় জংশন। কিন্তু দুই দিকের গাড়ি পারাপার করার সময় বাকি দুই দিকের গাড়ি তো বন্ধ রাখতে হবে। তখন যানজট হতেই পারে। এ জন্য ওভারপাস করতে হবে। বাকি জংশনগুলো গাড়ি পার্কিং হচ্ছে কিনা একটু খোঁজ নিয়ে দেখুন। ট্রাফিক পুলিশ অনেক তৎপর। কিন্তু নগরে অনেক বিপণিবিতান হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য কি ব্যবস্থা আছে? ক্রেতারা কোনাকাটা করতে গেলে গাড়ি কোথায় রাখবে সেটা কি একবার ভেবে দেখা হচ্ছে? পার্কিংয়ের জায়গায় কী করে শপিং মল করার অনুমতি দেওয়া হয়?
প্রথম আলো: ১০ রমজানের পর যানজট কি সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে?
ফারুক আহমেদ: আমরা শুরু করেছি। প্রতিটি মোড়ে একজন করে ট্রাফিক পরিদর্শক দিয়ে যানজট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। সাধারণ মানুষও আমাদের সহযোগিতা দিচ্ছে। যানবাহন নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ হচ্ছে। যানজট সহনীয় পর্যায়ে রাখতে পারব বলে আশা করছি

উপকমিশনার, নগর পুলিশ (যানবাহন)