প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া-পেকুয়া-মগনামা সড়ক যানবাহন মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২৫ ডিসেম্বর বানিয়ারছড়া স্টেশনে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সাতটি পদে ভোট গ্রহণ করা হয়।
এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সহসভাপতি ওয়াহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জহির মিয়া, কোষাধ্যক্ষ মো. কফিল উদ্দিন, লাইন সম্পাদক মো. নেজাম উদ্দিন ও সদস্য মো. জাকারিয়া। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন শাহিন মুরাদ।