যান্ত্রিক শহর। মানুষ সব সময়ই ছুটছে। নানা জটিলতায় দিন কাটাচ্ছে। আর এ যান্ত্রিকতা মানুষের মাঝে জন্ম দিচ্ছে অনিশ্চয়তা ও শূন্যতার অনুভূতির। এসব শূন্যতাকে ছাপিয়ে একটু আনন্দ, প্রশান্তি খুঁজে বেড়িয়েছেন শিল্পী সুজিত সরকার। প্রকৃতির সান্নিধ্যে তিনি এ প্রশান্তির খোঁজ পেয়েছেন। তাঁর এই ভাবনা প্রকাশ পেয়েছে ছাপচিত্রে। গত ২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারিতে তরুণ চিত্রশিল্পী সুজিত সরকারের এক ছাপচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ২২ নভেম্বর সন্ধ্যা সাতটায় পাঁচ দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আলাউদ্দিন এবং চবি চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী মনসুর উল করিম। তরুণ শিল্পী সুজিত সরকার শান্তিনিকেতনে ছাপচিত্রের ওপর পড়াশোনা করেছেন। প্রদর্শনীতে তাঁর চিত্রকর্মের বেশির ভাগই বর্ণহীন। সাদা-কালোর ব্যবহার করেছেন তিনি। কোনো কোনো চিত্রে হালকা কিছু রং ব্যবহূত হয়েছে। নগর জীবনের জটিলতাকে ছাপিয়ে সন্ধ্যার মাধুর্য, মেঘ-রোদ-বৃষ্টির বৈচিত্র্য, দিন-রাত্রির ভিন্নতা চিত্রে তুলে ধরেছেন তিনি। প্রকৃতির নান্দনিকতায় নির্মল আনন্দই তাঁর চিত্রকর্মে প্রাণ পেয়েছে। চবির উপাচার্য আনোয়ারুল আজিম উদ্বোধনী বক্তব্যে বলেন, সুজিত সরকারের এ ছাপচিত্রগুলোর মধ্যে শিল্পীর ভাবনা, ভাবভঙ্গির ছাপ স্পষ্টভাবেই রয়েছে। বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পীরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এ ছাপচিত্র প্রদর্শনী চট্টগ্রামের শিল্পীদের ভবিষ্য ৎ কর্মযজ্ঞে উ ৎ সাহ জোগাবে।প্রদর্শনীতে ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে কাজ করা মোট ৩২টি চিত্রকর্ম ছিল। এচিং, লিথোগ্রাফি, মিশ্র মাধ্যম, প্লেটোগ্রাফিকে এসব চিত্রকর্মের মাধ্যম হিসেবে তিনি বেছে নিয়েছেন। শিল্পী মনসুর উল করিম বলেন, সাদা মেঘে ঢাকা আকাশেও যেমন স্পেস আছে, তেমনি মেঘশূন্য আকাশেও স্পেস থাকে। একেকজন শিল্পী তাঁর নিজস্ব ভঙ্গিতে ফর্ম বা কাঠামো প্রয়োগ করেন। সুজিতের কাজগুলোতে অধিকাংশই গোলাকৃতির ফর্ম ব্যবহূত হয়েছে। কোথাও কোথাও রেখা ও বৃত্তের সাদৃশ্যও ছিল। মাধ্যম হিসেবে লিথোগ্রাফি ও খোদিত কাজের ব্যবহার বেশি করেছেন। তাঁর চেষ্টার পেছনে বড় ধরনের সততা ছিল। আর মাধ্যমগুলোও প্রয়োগের দিক থেকে উ ৎ কর্ষ।