গান, আবৃত্তি, নৃত্য আর কথামালায় সম্পন্ন হলো ত্রিতরঙ্গে বাদল সাঝের কবিতা ও গানের অনুষ্ঠান ‘যায় দিন শ্রাবণ দিন’। ১৪ আগস্ট শুক্রবার বিকেলে নাসিরাবাদের নিজস্ব আঙিনায় শিল্পী নিলয়ের কণ্ঠে ‘মেঘ মিলনে’ গানটি দিয়ে শুরু হয় বাদল সাঁঝের আয়োজন।
গান ও কবিতার পর্বের আগে আলোচনা পর্বে অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ওসমান গণি মনসুর, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক সুলতানুল আলম, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীত শিল্পী শরিফ আশরাফুজ্জামান, কবি কমরে আলম, ইকবাল আহমেদ সিদ্দিকী, অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খালেদুজ্জামান, গীতিকার মাহবুব উল আলম, নাট্যজন আলতাফ হোসেন, ত্রিতরঙ্গের নির্বাহী সদস্য শহীদুল ইসলাম, জিয়া উদ্দিন চৌধুরী, বিশিষ্ট কণ্ঠশিল্পী সুবর্ণা রহমান প্রমুখ। ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ স্বাগত বক্তব্য দেন। এ পর্বে ত্রিতরঙ্গ পরিচালিত ‘আবৃত্তি, প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও সংবাদ পাঠ’–বিষয়ক তিন মাসব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে গান করেন সুবর্ণা রহমান, রাজিব ভট্টাচার্য, নাসিমা আখতার, মনোয়ার, সোহেল, ফারুক, চিত্রি ও ইতি। বিজ্ঞপ্তি