যুক্তরাজ্যে পড়াশোনাবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় (সিআইইউ) ক্যাম্পাসের ব্রিটিশ কাউন্সিল পাঠাগারে যুক্তরাজ্যে পড়াশোনা ও বসবাসবিষয়ক এক সেমিনার ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের (সিআইইউ) সহ–উপাচার্য ইরশাদ কামাল খান। তিনি বলেন, ‘এ জাতীয় সেমিনারে অংশগ্রহণ করে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহীরা তাদের প্রয়োজনীয় তথ্য অনেক সহজে ও কম সময়ে পাচ্ছে।’ সেমিনারে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কোর্স, বৃত্তির সুযোগ, যুক্তরাজ্যে বসবাস ও ভিসা, ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন সেবা যেমন ইংরেজি শেখা ও আইইএলটিএস সম্পর্কে তথ্য প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।