যুক্তরাজ্যে মধ্যবয়সী পুরুষদের আত্মহত্যার ঝুঁকি বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পুরুষদের একটি প্রজন্ম সম্ভবত আত্মহত্যার সর্বোচ্চ ঝুঁকিতে আছে। গত ষাট ও সত্তরের দশকে জন্ম নেওয়া পুরুষেরা এই ঝুঁকিতে আছেন। ওই সময়ে পুরুষদের ভূমিকা সম্পর্কে তাঁদের মনোভাবের কারণে সম্ভবত এই ঝুঁকি সৃষ্টি হয়েছে। যুক্তরাজ্যে মানসিকভাবে বিপর্যস্ত লোকজনকে মানসিক সমর্থন দেওয়ার দাতব্য প্রতিষ্ঠান সামারিটানস এক গবেষণায় এ তথ্য জানিয়েছে।যুক্তরাজ্যে বর্তমানে মধ্যবয়সী পুরুষদের আত্মহত্যার হার সর্বোচ্চ। গত কয়েক বছরে এই হার তরুণদের আত্মহত্যার হারকে ছাড়িয়ে যায়। গবেষকেরা বলছেন, আত্মহত্যার ঝুঁকিতে থাকা সংশ্লিষ্ট প্রজন্মের পুরুষেরা মধ্য বয়সে পা দিচ্ছেন বলেই সম্ভবত মধ্যবয়সীদের আত্মহত্যার হার বাড়ছে। সামারিটানসের প্রতিবেদনে বলা হয়, গত আট বছরে তরুণদের আত্মহত্যার হার কমেছে। এই সময়ে মধ্যবয়সী পুরুষদের আত্মহত্যার হার বেড়েছে। বিবিসি।