ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ১৫ ফেব্রুয়ারি ‘এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১৫’ শিরোনামে যুক্তরাজ্যের শিক্ষামেলা নগরের হোটেল পেনিনসুলার জিনিয়া হলে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন।
মেলায় যুক্তরাজ্যের স্বীকৃত ও স্বনামধন্য ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। শিক্ষার্থীরা মেলায় অংশ নেওয়া যুক্তরাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি ভিসাসংক্রান্ত তথ্যও সংগ্রহ করতে পারবেন।
মেলায় আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স, স্কলারশিপ ও গবেষণা এবং বসবাস–সম্পর্কিত তথ্যও সরবরাহ করা হবে। উল্লেখ্য, ১১তম বারের মতো এই শিক্ষামেলা আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও সিলেটেও অনুষ্ঠিত হচ্ছে শিক্ষামেলা।
ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এই শিক্ষামেলায় শুধু যে শিক্ষার্থীরাই আসতে পারবে তা নয়, সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পেতে এই মেলায় আসতে পারবেন অভিভাবকেরাও। মেলায় আসতে হলে নিবন্ধন করতে হবে এই লিংক থেকে: http://bit.ly/RegEduUK2015
নিবন্ধন ফরম পূরণ করার পর শিক্ষার্থীরা একটি ই–মেইল কনফার্মেশন পাবে তাদের ই–মেইল অ্যাড্রেসে। মেলায় আসার সময় মুদ্রিত কপিটি সঙ্গে করে নিয়ে এসে প্রবেশপথে দেখাতে হবে। বিজ্ঞপ্তি।