যুক্তরাষ্ট্রে ঈদুল আজহার জামাতের সূচি
মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ অক্টোবর শনিবার ও ৫ অক্টোবর রোববার দুদিন পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। তবে ৪ অক্টোবর শনিবার বেশির ভাগ মানুষ ঈদ উদ্যাপন করবে জানা গেছে। ইউএসএনিউজঅনলাইন ডটকম এ কথা জানায়।
৪ অক্টোবর নিউইয়র্কে ঈদ জামাতের সময়সূচি
পার্কচেস্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়, দ্বিতীয় জামাত সাড়ে নয়টায়। দ্বিতীয় জামাতে মসজিদের দোতলায় নারীদের নামাজের ব্যবস্থা থাকবে।
বাংলাবাজার জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সকাল সাড়ে আটটায় ও সাড়ে নয়টায়।
ম্যানহাটনের আসসাফা জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে আটটায় আর দ্বিতীয় জামাত হবে নয়টায়।
নিউইয়র্ক ঈদগাহ (জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজায় সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত প্রতি এক ঘণ্টা অন্তর অন্তর একটি করে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে)।
জ্যামাইকা মুসলিম সেন্টারে সকাল সাড়ে আটটায় জ্যামাইকা হাইস্কুল খেলার মাঠে (১৬৮ স্ট্রিট ও ৮৪ অ্যাভিনিউ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জ্যামাইকা আল আরাফার উদ্যোগে জ্যামাইকা খোলার মাঠে (১৮১-১২/১৪ হিলসাইড অ্যাভিনিউ) সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
দারুস সালাম মসজিদ জ্যামাইকার উদ্যোগে জ্যামাইকায় ঈদের তিনটি জামাত যথাক্রমে সকাল আটটা, সকাল নয়টা ও সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
জ্যামাইকার ১৭৫ স্ট্রিটে জ্যামাইকা মসজিদ মিশন হাজি ক্যাম্প মসজিদে চারটি ঈদের জামাত অনুষ্ঠত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়, তৃতীয়টি সকাল সাড়ে ৯টায় এবং সবশেষ জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
ফুলতলি ইসলামিক সেন্টারের উদ্যোগে কোলেজ অ্যাভিনিউর ওপর সকাল সাড়ে আটটায় একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এস্টেরিয়া আল আমিন জামে মসজিদের সামনে খোলা মাঠে ঈদের দুটি জামাতে মুসলিমরা নামাজ আদায় করবেন। প্রথমটি সকাল সাড়ে আটটা ও দ্বিতীয়টি সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে ৭৩ স্ট্রিট ও ৪১ অ্যাভিনিউয়ের মধ্যবর্তী স্থানে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ব্রুকলিন ইসলামিক সেন্টারের উদ্যোগে প্রসপেক্ট পার্কের প্যারেড গ্রাউন্ডের ৮ নম্বর মাঠে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মেট্রো ওয়াশিংটন ও ভার্জিনিয়ার বিভি মসজিদ থেকে পাওয়া ঈদ জামাতের সূচি
মেট্রো ওয়াশিংটনের একমাত্র বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররমে আগামী শনিবার পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। এ ছাড়াও ভার্জিনিয়ার দারুল হুদা, দারুল হিজরাসহ অন্যান্য মসজিদেও শনিবার পবিত্র ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়ে নামাজের সময়সূচি প্রকাশ করেছে।
বায়তুল মোকাররম মসজিদে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৮, ৯ ও ১০টায় এই নামাজগুলো অনুষ্ঠিত হবে। দারুল হিজরা মসজিদে সকাল সাড়ে সাতটা, সাড়ে আটটা, সাড়ে নয়টা, পৌনে ১১ এবং ১২টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। স্প্রিং ফিল্ডের দারুল হুদা মসজিদে সকাল সাড়ে সাতটা, নয়টা, ১০টা এবং ১১টায় পরপর চারটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ম্যানাসার উইন্ডহ্যাম হোটেল বলরুমে সকাল নয়টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।