যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চান? তাহলে নিশ্চয় ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করে দিয়েছেন। পাচ্ছেন নানা রকম তথ্য। কোন তথ্যটি আপনার জন্য বেশি উপযোগী তা নিয়ে আপনার রয়েছে নানা প্রশ্ন। আপনার সব জিজ্ঞাসার উত্তর ও সহায়তা দেবে ঢাকার আমেরিকান সেন্টারের এডুকেশনাল অ্যাডভাইজিং সেন্টার (ইএসি)। যুক্তরাষ্ট্রে লেখাপড়াসংক্রান্ত সব ধরনের তথ্য মিলবে এখানে। কাউন্সেলররা শিক্ষার্থীদের এ বিষয়ে সব তথ্য সরবরাহ করে থাকেন। যাঁরা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে ভর্তির জন্য আবেদন করেছেন, তাঁরাও এখান থেকে তথ্যসহায়তা পেতে পারেন।এ বিষয়ে কথা হয় আমেরিকান সেন্টারের কালচারাল অ্যাফেয়ার্স অফিসার গ্যারেট ই উইলকারসনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন শুনতে চাই এবং তাদের প্রয়োজনীয় তথ্য দিতে চাই। আমরা চাই তারা আমাদের কাছে আসুক এবং তাদের প্রশ্নের সমাধান করে নিয়ে যাক। আমরা বেশি শুনতে চাই এবং কম বলতে চাই।’আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং পেশাজীবীদের জন্যও বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে এই সেন্টার। এখানে পাবেন যুক্তরাষ্ট্রে লেখাপড়ার জন্য বিভিন্ন সহায়ক উপকরণ। যেমন, সাম্প্রতিক রেফারেন্স গাইড, উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা এবং বিশেষায়িত টেস্টগুলোর প্রস্তুতির তথ্য। শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়ার আবেদন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় গমন পর্যন্ত সব ধাপেই পরামর্শ দিয়ে থাকেন এ সেন্টারের শিক্ষাবিষয়ক উপদেষ্টারা। তবে এটাও মনে রাখতে হবে, এই সেন্টার ভর্তি বা ভিসার নিশ্চয়তা প্রদান করে না। আমেরিকান সেন্টারের শিক্ষাবিষয়ক উপদেষ্টা এবং আউটরিচ কো-অর্ডিনেটর ইসরাত জাহান বলেন, ‘শিক্ষার্থীরা কীভাবে ভর্তি হবে, বিশ্ববিদ্যালয় কীভাবে বাছাই করবে এবং কীভাবে ভর্তিপ্রস্তুতি নেবে, এসব বিষয়ে যাবতীয় তথ্য আমরা এ সেন্টারের মাধ্যমে দিয়ে থাকি।অ্যাপ্লিকেশন প্যাকেজে কী কী থাকবে সেসব বিষয়েও আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি।’ কারা পাবেন এ সেবা?যেসব শিক্ষার্থী এসএসসি অথবা ও-লেভেল পর্যায়ের শিক্ষা থেকে শুরু করে স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করেছেন, তাঁরা এই সেন্টারের সেবা নিতে পারবেন।সদস্যদের সুবিধাগ্যারেট ই উইলকারসন জানান, সদস্য হলে একজন শিক্ষার্থী এ সেন্টারের উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাতের পূর্ব অনুমতি নিয়ে দেখা করতে এবং শিক্ষাবিষয়ক কাউন্সেলিং নিতে পারবেন। এ ছাড়া এ সেন্টারে অনুষ্ঠেয় ‘মক টেস্ট’গুলোতেও তাঁরা অংশ নিতে পারবেন। এ সেন্টারের সব সদস্যই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এখানে রয়েছে হালনাগাদ স্টাডি গাইড ও সফটওয়্যার, যা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আবেদনপত্র প্রস্তুত করতে সাহায্য করবে। এ ছাড়া রয়েছে আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট স্টাডি গাইড, পোস্ট গ্রাজুয়েট ও রিসার্চ প্রোগ্রামের জন্য গাইড, বিশ্ববিদ্যালয়ের তালিকা, টোফেল, স্যাট-১ ও ২, জিআরই, জিম্যাট, ইউএসএমএলই, জিইডি-এর হালনাগাদ প্রস্তুতিমূলক গাইড ও হালনাগাদ সফটওয়্যার। এ ছাড়া বিক্রয়ের জন্য রয়েছে পিটারসন্স আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট গাইড এবং বিদেশ যাওয়ার আগে সেমিনার ও যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার প্রয়োজনীয় উপকরণ। গ্রুপ সেশনএ সেন্টার শিক্ষার্থীদের জন্য গ্রুপ সেশনের আয়োজন করে থাকে। ইসরাত জাহান জানান, আন্ডারগ্রাজুয়েটদের জন্য গ্রুপ সেশন আয়োজন করা হয় প্রতি সোমবার বিকেল তিনটা-চারটা। আর গ্রাজুয়েটদের জন্য মঙ্গলবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত। আরও একটি গ্রুপ সেশনের আয়োজন করা হয়ে থাকে ‘পিকিং দ্য বেস্ট ইউনিভার্সিটি’ নামে। এ সেশনে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ভালো বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে ধারণা পেয়ে থাকে। সেশনটি প্রতি বুধবার তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।প্রয়োজনীয় প্রস্তুতির বইটোফেল, স্যাট, জিআরই, জিম্যাট, ইউএসএমএলই, জিইডির প্রস্তুতির জন্য প্রয়োজনীয় গাইড, ক্যাসেট এবং সফটওয়্যার এখানে পেতে পারেন। আগ্রহী প্রার্থীদের আগে থেকে টোফেল, স্যাট, জিআরই, জিম্যাট, ইউএসএমএলই, জিইডি প্রাকটিসের জন্য সময় নির্ধারণ করে নিতে হবে। এসব টেস্টের ওপর প্রকাশিত বুলেটিন এ সেন্টার থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যাবে। একক কাউন্সেলিংরবি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সেন্টারের শিক্ষাবিষয়ক কাউন্সেলরদের সঙ্গে এককভাবে কাউন্সেলিং নিতে পারবেন যেকোনো শিক্ষার্থী। ইসরাত জাহান বলেন, নিজে উপস্থিত থেকে অথবা টেলিফোনের মাধ্যমে পূর্বেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করে নিতে হবে। সেন্টারের সময়সূচিরবি থেকে মঙ্গলবার সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত এবং বুধবার সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে আমেরিকান সেন্টারের এডুকেশনাল অ্যাডভাইজিং সেন্টার (ইএসি)। তা ছাড়া বিশেষ দিনগুলোতে এ সময়সূচির পরিবর্তন হয়ে থাকে। যোগাযোগ: দি আমেরিকান সেন্টার, বাড়ি-১১০, রোড-২৭, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ। ফোন:৮৮৩৭১৫০-৪, ফ্যাক্স: ৯৮৮১৬৭৭।ই-মেইল: [email protected], [email protected], ওয়েবসাইট: http://dhaka.usembassy.gov, www.educationusa.state.gov