যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকরের ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ জুন যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত রনি লি গার্ডনারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ফায়ারিং স্কোয়াডে। মার্কিন সুপ্রিম কোর্ট ১৯৭৬ সালে মৃত্যুদণ্ড আবার চালু করার পর সেদেশে এটা মাত্র তৃতীয় ফায়ারিং স্কোয়াডের ঘটনা। এবং সম্ভবত শেষও। শুধু ইউটা ও ওকলাহোমা এখনো ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করে। ইউটা ২০০৪ সালে এটি নিষিদ্ধ করেছে। তবে এর আগে মৃত্যুদণ্ড পাওয়া অপরাধীরা নিজে চাইলে এ পদ্ধতি বেছে নিতে পারে। রনি লি গার্ডনার তাই করেছিলেন। শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাঁচ বৈধ পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে মূলত আরো বেশি মানবিক একটি উপায় বের করার চেষ্টায় বিভিন্ন অঙ্গরাজ্য আগেরটি বাতিল করে নতুন পদ্ধতি বেছে নিয়েছে। চলতি বিশ্বের পাঠকদের জন্য নিউজউইক থেকে এই কৌতুহলকর বিষয়টির একটি কালানুক্রমিক সচিত্র আখ্যান। গ্রন্থনা: দাউদ ইসলামফাঁসি ও অন্যান্যআমেরিকায় ব্রিটিশ উপনিবেশগুলোয় মৃত্যুদণ্ড কার্যকরের উপায় হিসেবে প্রথম পছন্দ ছিল ফাঁসি। তবে গোড়ার দিনগুলোয় আরও কিছু নিষ্ঠুর পন্থা ব্যবহার করা হতো। ক্রীতদাসরা মালিককে হত্যা করলে বা কোনো শ্বেতাঙ্গকে হত্যা বা ধর্ষণ করলে এবং কোনো নারী স্বামীকে হত্যা করলে—এবং আরও কিছু বড় অপরাধের ক্ষেত্রে অপরাধীকে খুঁটির সঙ্গে বেঁধে পুড়িয়ে মারা হতো। থেঁতলে মারা ছিল আরেকটি নিষ্ঠুর পন্থা। উনিশ শতকের শেষার্ধের আগ পর্যন্ত ফাঁসিই ছিল প্রধান উপায়। প্রথমদিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানো হতো অপরাধীকে। প্রক্রিয়ার ত্রুটির জন্য মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া, দীর্ঘ সময় ধরে যন্ত্রণা ভোগের পরও মৃত্যু না হওয়া ছিল উপস্থিত দর্শকদের জন্য খুবই ভীতিকর। এ কারণে ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।ফায়ারিং স্কোয়াডউইনচেস্টার রাইফেলের ৩০ বোরের গুলিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।‘বন্দুক সংস্কৃতি’ প্রচলিত ছিল পশ্চিম ও দক্ষিণের এমন সব রাজ্যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হতো। এ পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে খুঁটির সঙ্গে বাঁধা হতো। বেঁধে নেওয়া হতো তাঁর চোখ। তারপর একজন বন্দুকধারী তাঁকে লক্ষ্য করে গুলি চালাতেন। বর্তমানে এ পদ্ধতি আগের চেয়ে একটু জটিল। সেনাবাহিনী ও ফায়ারিং স্কোয়াড পদ্ধতি ব্যবহার করত। অতীতের সঙ্গে তফাতটি হচ্ছে আধুনিক যুগের নিয়মে রনির ক্ষেত্রে পাঁচ বন্দুকধারীর একজনের রাইফেলে কোনো গুলি ছিল না। কার বন্দুকে গুলি নেই সেটা কেউই জানবে না। কার গুলিতে দণ্ডপ্রাপ্তের মৃত্যু হল সেটা যেন কেউ নিশ্চিত হতে না পারে সে জন্যই সম্ভবত এ ব্যবস্থা। বিরল ঘটনা বলেই হয়তো সাংবাদিকদের রনির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা দেখতে দেওয়া হয়।ইলেকট্রিক চেয়ার১৯৩০ সালের দিকে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ইলেকট্রিক চেয়ার প্রবর্তন করা হয়। কিন্তু এ পদ্ধতিটি ছিল প্রত্যক্ষদর্শীদের জন্য ভীতিকর। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির মাংস পুড়ে ভয়াবহ রকমের কটু গন্ধের সৃষ্টি হতো। স্থানত্যাগে বাধ্য হতেন প্রত্যক্ষদর্শীরা। ১৯৩০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত এ পন্থা ব্যবহূত হয়েছে সবচেয়ে বেশি।গ্যাস চেম্বারএকে মৃত্যুদণ্ড কার্যকর করার পন্থা মানবিক করার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি মনে করা হয়। একসময় আশঙ্কা ছিল গ্যাস লিক হয়ে উপস্থিত অন্যদেরও মৃত্যু হতে পারে। ১৯২৪ সালে নেভাদা অঙ্গরাজ্য এ সমস্যা কাটিয়ে সফলভাবে গ্যাস চেম্বার ব্যবহার করে। ওই সময় গোটা পশ্চিমজুড়ে গ্যাস চেম্বার ব্যবহার করা হতো। কিন্তু পূর্বাঞ্চলে ইলেকট্রিক চেয়ারেরই প্রাধান্য ছিল। গ্যাস চেম্বার ইলেকট্রিক চেয়ারের মতো বীভৎস পরিস্থিতি সৃষ্টি করত না।প্রাণঘাতী ইনজেকশন১৯৭২ থেকে ১৯৭৬ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড নিষিদ্ধ ছিল। ১৯৭৬ সালে আবারও মৃত্যুদণ্ডের অনুমোদন দেওয়া হয়। এরপর প্রবর্তন করা হয় প্রাণঘাতী ইনজেকশন পদ্ধতি। ১৯৭৭ সালের পর থেকে সে দেশে এক হাজার ১০০ জনেরও বেশি লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের মধ্যে ৯০০ জনের দণ্ডই কার্যকর করা হয়েছে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে। একে সবচেয়ে কম কষ্টদায়ক মনে করা হলেও এ নিয়েও বিতর্ক আছে।