যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা সবার জন্য উন্মুক্ত: ভিরাজ এম. লিবেইলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে পড়াশোনার নানা বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন আমেরিকার সেন্টারের পরিচালক ভিরাজ এম. লিবেইলিআমেরিকান সেন্টার কীভাবে শিক্ষার্থীদের সাহায্য করতে পারে?বাংলাদেশে এটিই যুক্তরাষ্ট্র সরকার অনুমোদিত একমাত্র সেন্টার। কাজেই শিক্ষার্থীরা এখান থেকে নির্ভুল তথ্য পেতে পারে। এখানকার গ্রন্থাগারটি ব্যবহার করে তারা নিজেদের প্রস্তুত করতে পারে। আবেদনের সব কটি পর্যায়েই তারা আমাদের সাহায্য নিতে পারে। এখানে নিয়মিত নানা সেমিনার, শিক্ষামেলা হয়। সেসব থেকেও তারা নানা তথ্য পেতে পারে। ভিসা সম্পর্কে নানা তথ্যও আমরা তাদের দিতে পারি।ঢাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীই এখানে আসতে একটু জড়তা বোধ করে...এখানে সবার প্রবেশাধিকার উন্মুক্ত। বাংলাদেশি কাউন্সিলরা সহজভাবে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন। যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচটা অনেকের জন্যই বড় সমস্যা। আবার সব শিক্ষার্থী তো শিক্ষাবৃত্তি বা আর্থিক সহায়তা পায় না। তারা কীভাবে পড়ার খরচ জোগাড় করতে পারবে?যুক্তরাষ্ট্রে চার হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা মনে করি, সবার জন্যই কোনো না কোনো সুযোগ রয়েছে। শুধু ফল ভালো হওয়া বা না হওয়ার ওপরই শিক্ষাবৃত্তি দেওয়া হয় না। শিক্ষার্থীর নানা গুণ বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে ফল খুব ভালো না হলেও কেউ সময় নিয়ে নিজেকে প্রস্তুত করতে পারে শিক্ষাবৃত্তি বা আর্থিক সহায়তা পাওয়ার জন্য। এ ছাড়া প্রথম দুই বছর অপেক্ষাকৃত কম খরচে তারা পড়তে পারে কমিউনিটি কলেজে। এরপর চলে আসতে পারে বিশ্ববিদ্যালয়ে।বাংলা মাধ্যম বা মাদ্রাসার শিক্ষার্থীরা কি যুক্তরাষ্ট্রে পড়ার সমান সুযোগ পেতে পারে?ইংরেজি ভাষায় দক্ষ হলে সেটা অবশ্যই একটা বাড়তি গুণ। আমাদের সেন্টারের সহযোগিতায় অনেক বাংলা বা মাদ্রাসা মাধ্যমের শিক্ষার্থীও যুক্তরাষ্ট্রে পড়তে গেছে। নারী শিক্ষার্থীদের জন্য কেমন সুযোগ রয়েছে?আমরা চাই যত বেশি সম্ভব নারী শিক্ষার্থী আবেদন করুক। অনেক মা-বাবাই একা মেয়েকে পড়তে যেতে দিতে চান না। আমি তাঁদের বলব, আপনারাও এখানকার পড়াশোনার পরিবেশ সম্পর্কে খোঁজ নিয়ে দেখুন। যুক্তরাষ্ট্রে শুধু নারীদের জন্যই অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই সুযোগটা তাঁরা অনেকেই নিতে পারেন।পড়াশোনায় বিরতি থাকলে কি ভর্তির সুযোগ পেতে কোনো সমস্যা হতে পারে?পড়ায় বিরতি ভর্তিতে তেমন কোনো প্রভাব ফেলে না। বরং অনেক ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকাটা বাড়তি সুযোগ দিতে পারে। বিশেষ করে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এটা খুবই ভালো। মোটামুটি কত দিন সময় লাগতে পারে ভর্তির পুরো প্রক্রিয়ার জন্য?উত্তর: আমি বলব গ্র্যাজুয়েট পর্যায়ে দ্বিতীয় বা তৃতীয় বর্ষ থেকেই প্রস্তুতি শুরু করা ভালো। আর স্কুলের ক্লাস নাইন বা টেন থেকেই শুরু করা উচিত। মোটামুটি এক থেকে দুই বছর হাতে রাখা উচিত। এর মধ্যে নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার প্রস্তুতি নেওয়া যেতে পারে। যারা ২০১৪ সালের সেপ্টেম্বর সেশনে ভর্তি হতে চায়, তারা এখনই শুরু করুক। এ ক্ষেত্রে প্রথমেই আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারে।