যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রথম নারী প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৩০ বছর ধরে তিনি কাজ করছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থায় (ইউএসএসএস)। আর এ বছর এই সংস্থার প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলিয়া পিয়ারসন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের গোয়েন্দা সংস্থার প্রধানের পদটিতে জুলিয়ার নাম ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে ইউএসএসএসের মিয়ামি শাখায় বিশেষ গোয়েন্দা হিসেবে যোগ দেন জুলিয়া। ১৯৮৮ সালের পর তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগে চার বছর কাজও করেছেন। বর্তমানে তিনি সংস্থাটির ২৩তম পরিচালক।যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৯৫৯ সালে জন্ম জুলিয়ার। বিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ডিজনি ওয়ার্ল্ডে কাজ করতেন। ১৯৮১ সালে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর জুলিয়া ওরল্যান্ডো পুলিশ বিভাগে (ওপিডি) প্রায় তিন বছর চাকরি করেন। এ বিভাগে থাকাকালে তিনিই প্রথম নারী পুলিশ হিসেবে ওপিডি বিট (যাঁরা সাধারণ নাগরিকদের কাছাকাছি থেকে সেবা দেন) কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।ইউএসএসএসে যোগ দেওয়ার পর ধীরে ধীরে পদোন্নতি হতে থাকে। পেয়েছেন কাজের স্বীকৃতি। কাজের দক্ষতাস্বরূপ এ সংস্থায় উপসহকারী পরিচালক, বিশেষ গোয়েন্দাসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের গোয়েন্দা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ইউএসএসএসের প্রধান পরিচালক হিসেবে জুলিয়ার নাম ঘোষণা করে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জুলিয়ার প্রশংসা করে বলেন, জুলিয়া কাজের প্রতি একাগ্রতা দেখিয়ে নারী-পুরুষে বিভেদ মনে করতে দেননি।ছোটবেলা থেকেই এ ধরনের কাজের প্রতি আগ্রহ ছিল জুলিয়ার। তাই পড়াশোনার ক্ষেত্র হিসেবেও তিনি পছন্দ করেছিলেন ক্রিমিনাল জাস্টিসকে। বর্তমানে যে শীর্ষস্থান পেয়েছেন, সেটিকে নিয়ে আরও ভালো কিছু করতে চান জুলিয়া।গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী তথ্যসূত্র: ওয়েবসাইট