যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ ধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সাময়িকী ফর্বস সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনকুবেরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় শীর্ষে অবস্থান করছেন শীর্ষ সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশনের চেয়ারম্যান বিল গেটস (৫৪)। সম্পদের পরিমাণ: পাঁচ হাজার ৪০০ কোটি ডলার। দ্বিতীয়: বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের প্রতিষ্ঠাতা ওয়ারেন বাফেট (৮০)। সম্পদের পরিমাণ: চার হাজার ৫০০ কোটি ডলার।তৃতীয়: সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান ওরাকলের মালিক লরেন্স জে এলিসন (৬৬)। সম্পদের পরিমাণ: দুই হাজার ৭০০ কোটি ডলার। চতুর্থ: খুচরা পণ্যের চেইন শপ ওয়ালমার্টের স্বত্বাধিকারী ক্রিস্টি ওয়ালটন (৫৫)। সম্পদের পরিমাণ: দুই হাজার ৪০০ কোটি ডলার। পঞ্চম: শক্তি উৎপাদন ব্যবসায়ী চার্লস (৭৪) ও ডেভিড (৭০) কচ ভ্রাতৃদ্বয়। সম্পদের পরিমাণ দুই হাজার ১.৫০ কোটি ডলার