যুক্তি-তর্ক বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলেজ পর্যায়ের চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ
কলেজ পর্যায়ের চ্যাম্পিয়ন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

৬ থেকে ৯ মে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের আয়োজনে (জেইউডিও) হয়ে গেল ‘টিআইবি-জেইউডিও জাতীয় বিতর্ক প্রতিযোগিতা’। ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি দল অংশ নিয়েছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ে। এ ছাড়া কলেজ পর্যায়ে ২২টি দল ও স্কুল পর্যায়ে ৩২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।
স্কুল পর্যায়ের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা জিলা স্কুল। কলেজ পর্যায়ে সেরা হয় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এ দলের সদস্যরা হলেন শামসাদ নাভিয়া, মেহনাজ সুলতানা ও মেহেরুন নাহার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এ দলের সদস্যরা হলেন তৌহিদুর রহমান, আহমাদ রাশীক ফাইয়াজ ও এনায়েত চৌধুরী।
উৎসব আয়োজন সম্পর্কে জেইউডিওর সভাপতি সাব্বির আহমেদ বলেন, ‘এ বিতর্ক উৎসব আয়োজন করতে সংগঠনের আমরা সবাই অনেক দিন ধরে কাজ করছি। সবার অংশগ্রহণে সফল উৎসব হলো।’