যুক্তিতে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তির ছটা ছড়িয়ে পড়েছে সবার চোখে-মুখে। এরই মধ্যে ৯ নভেম্বর রাজধানীর সেন্ট যোসেফ স্কুলের মিলনায়তনে প্রথম আলো-জেডিসি ডিবেট ফেস্টিভ্যাল-২০১২ অনুষ্ঠিত হয়ে গেল। এর আগে ৩ থেকে ৮ নভেম্বর এই আয়োজনে বিভিন্ন স্কুল, কলেজ ও বির্তক ক্লাব অংশ নিয়েছিল।‘যুক্তিই দেখাবে মুক্তির পথ’ শিরোনামে স্কুল, কলেজসহ মোট পাঁচটি পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘বাংলাদেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত’, ‘ডোরেমন নিষিদ্ধ করা হোক,’ ‘মৃত্যু-পরবর্তী ট্রায়াল কার্যকর করা হোক,’ ইত্যাদি বিষয় নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।আন্তস্কুল বাংলা বিতর্কে চূড়ান্ত পর্যায়ের বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশের রাজনীতিতে সাহসিকতার স্থান নেই’। এ পর্যায়ে যোসেফাইট ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন ও ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব রানারআপ হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলো কাজী শাইমুল রেজা, শাদমান ইশরাক খান ও শাইয়ান সাদিক। রানারআপ দলের সদস্যরা হলো সুমাইয়া ঐশী, হামীম হামিদ ও নওশিন সাইয়া।চ্যাম্পিয়ন দলের সদস্য শাইয়ান সাদিক বলে, ‘বিতর্কটি ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিতর্ক প্রতিযোগিতা শুধু জয়-পরাজয়ের বিষয় নয়। এর মধ্য দিয়ে জ্ঞান লাভের সুযোগ ঘটে।’চ্যাম্পিয়ন দলের অন্য দুই সদস্য শাইয়ান সাদিক ও শাদমান ইশরাক খান জানায়, ‘এ বিজয় আমাদের আরও আত্মবিশ্বাসী করেছে। ভবিষ্যতে আমাদের ক্লাবের পক্ষ থেকে আরও অনেক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আশা রাখি।’আন্তস্কুল ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল। এ বিভাগে রানার্সআপ হয় ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল। অন্যদিকে আন্তক্লাব বাংলা ডিবেটে চ্যাম্পিয়ন সরকারি বিজ্ঞান কলেজ। রানারআপ হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও কথাসাহিত্যিক আনিসুল হক। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ ব্রাদার বিজয় হ্যারল্ড রডরিং। বিতর্ক প্রতিযোগিতায় চিফ মডারেটর হিসেবে উজ্জ্বল কুমার সাহা ও সহকারী মডারেটর হিসেবে নরেশ চন্দ্র পাল উপস্থিত ছিলেন।