যুক্তিতেই মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) বিতর্ক ক্লাব ১৪ ও ১৫ জুন আয়োজন করে এইউডব্লিউ আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।এইউডব্লিউ ডিবেটিং সোসাইটির সভাপতি নওরা মেহরীন জানান, শিক্ষার্থীদের যুক্তিতর্কের মাধ্যমে সমাজ পরিবর্তনের ধারণা জানাতে, শিক্ষার্থী হিসেবে তাঁদের মধ্যকার গুণাবলি বিকাশ করতেই আমাদের এই আয়োজন।’বিতর্ক আসরের বিজয়ী হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বিতার্কিক দল। বিজয়ী দলের শিক্ষার্থী সাদ বিন আমজাদ জানান, বিতর্ক প্রতিযোগিতার মাঠে প্রতিপক্ষ মানেই শত্রুতা নয়। বিতর্কের মাধ্যমে খুঁজে বের করা যায় নানা সমস্যার যুগান্তকারী সব সমাধান। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পেরে আমরা আনন্দিত। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের দল।দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী ছাড়াও এইউডব্লিউতে শিক্ষারত ১২টি দেশের শিক্ষার্থীরা অংশ নেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ (আইইউবি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০টি দল এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্কের বিষয়বস্তুতেও ছিল ভিন্ন রকম পরিবর্তন। সামাজিক যোগাযোগ সাইটগুলোতে তথ্য বিতরণ, পরিবেশদূষণ, বায়োএথিক্স ও নানা প্রকারের আর্থসামাজিক সমস্যা ছিল বিতর্কের আলোচিত বিষয়বস্তু। অস্ট্রালেশিয়ান ডিবেটিং মডেলের আদলে সাজানো এই প্রতিযোগিতার প্লেনারি সেশনে বক্তব্য দেন অধ্যাপক জেনি ব্রাইয়ান ও অধ্যাপক পারসা সাজিদ। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ছাড়াও ছিল আকর্ষণীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।