যুক্তিবাদী তারুণ্য
বিতর্কের মূল লক্ষ্য হলো একজন যুক্তিবাদী মানুষ হওয়া এবং তার মাধ্যমে একটি যুক্তিবাদী সমাজ গড়ে তোলা। এমন একটি সমাজ, যে সমাজে মানুষ যুক্তির শক্তিতে কল্যাণের দিকে এগিয়ে যাবে—এটাই আমাদের কামনা। এই আশার কথাই ব্যক্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) দলটি, যারা প্রথম আলো-জেডিসি ডিবেট ফেস্টিভল ২০১১-এর চ্যাম্পিয়ন। দলটির সদস্য সৈয়দ ইব্রাহীম সাজিদ ও মোশফেকা করিম আইবিএর তৃতীয় বর্ষ এবং নাওয়াজুল কবির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।ফাইনালে বিতর্কের বিষয় ছিল ‘ভারতকে ট্রানজিট প্রদান বাংলাদেশের জন্য ইতিবাচক সিদ্ধান্ত হবে’। পক্ষের দল ডিবেটারস অব টাইম এবং বিপক্ষে ছিল আইবিএ।চ্যাম্পিয়ন আইবিএ দলটির মোশফেকা করিম ভিকারুননিসায় স্কুলজীবন থেকেই বিতর্ক করতেন। নাওয়াজুল কবির যোসেফাইট ডিবেটিং ক্লাবের মাধ্যমে বিতর্ক শুরু করেন এবং সৈয়দ ইব্রাহীম সাজিদ ঢাকা কলেজের সাবেক বিতার্কিক। এই তিন বিতার্কিকের একসঙ্গে পথচলা শুরু হয় ২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতা, ভিকারুননিসা আন্তক্লাব বিতর্ক প্রতিযোগিতায় রানারসআপ হওয়ার পর জেডিসিতে চ্যাম্পিয়ন হন।বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বিতর্কের জন্য সময় বের করা ছিল তাঁদের জন্য খুব কঠিন, তার পরও ক্লাসের ফাঁকে বিতর্কের জন্য সময় বের করা হয় শুধু এই শিল্পটার প্রতি ভালোবাসা থেকে। এই বিতর্ক নিয়ে তাঁদের ভবিষ্য ৎ পরিকল্পনা কী, জানতে চাইলে তাঁরা তিনজনই বলেন, ‘ভবিষ্য ৎ পরিকল্পনা বলতে, যত দিন শিক্ষার্থী হিসেবে আছি তত দিন বিতার্কিক হিসেবে এবং পরে সংগঠক হিসেবে বিতর্কের সঙ্গে জড়িয়ে থাকতে চাই। বিতর্কের উন্নয়নের জন্য কিছু করাই আমাদের লক্ষ্য।’