যুক্তিবোধের মশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানটান উত্তেজনা আর মুহুর্মুহু করতালিতে কেঁপে উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তন। যুুক্তি, পাল্টা-যুক্তি, তুখোড় বিশ্লেষণ আর শাণিত বাক্যবাণে মুখর পুরো মিলনায়তন।‘আঁধার মনের গুহায় জ্বলুক যুক্তিবোধের মশাল’—এই স্লোগান সামনে রেখে ২৬-২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১১তম বাংলা ও পঞ্চম ইংরেজি আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস) আয়োজিত এ বিতর্ক উৎসবে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ৩৮টি বিভাগ থেকে ৫১টি দল।বাংলা বিতর্কের ফাইনালে অংশ নেয় আইন বিভাগের ‘সাম্যযোদ্ধা’ দল আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ‘মরু ঝড়’। ইংরেজি বিতর্কের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। এ প্রতিযোগিতায় স্পিকার ছিলেন বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুন নূর তুষার। বিচারক প্যানেলে ছিলেন মাহফুজ মিশু (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন), মনিরুজ্জামান ভুঁইয়া (সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ), আদনান মান্নান (শিক্ষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ), এ টি এম মোহিতুল ইসলাম (সভাপতি, সিইউডিএস), বদরুদ্দোজা জুয়েল (সাবেক সভাপতি, সিইউডিএস) এবং এ বি এম মাসুদ বিন জামাল (সাবেক সাধারণ সম্পাদক, সিইউডিএস)।এ বিতর্কে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় আইন বিভাগ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রিজোয়ানুল কবির। ইংরেজি বিতর্কে চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ, রানার্সআপ হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন খলিল জিবরান স্বাক্ষর।অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, আইন অনুষদের ডিন জাকির হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ও সিইউডিএস মডারেটর মাহবুবুল হক।