যুক্তির আলোয় জীবন গড়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘‘ঢাকায় মামার বাড়িতে বেড়াতে গেছি। বিকেলে নানার সঙ্গে ঘুরতে বের হচ্ছি, এমন সময় সামনে এসে দাঁড়ালেন নানি। বললেন, ‘নানার হাত ধরে রাস্তা পার হবে।’ কথাটা আমার ইগোতে লাগল। ১৪-১৫ বছরের তরুণ আমি। নানার হাত ধরে কেন রাস্তা পেরোতে হবে আমাকে? আমি নানির চোখে চোখ রেখে প্রশ্ন করলাম ‘এটার যুক্তি কী?’ নানি সেদিন যুক্তিতর্কে গেলেন না। তবে চট্টগ্রামে এসেই পড়লাম মায়ের তোপের মুখে, চোখ লাল করে বললেন—‘এই মাত্র তোমার নানি ফোন করেছে, বলেছে তুমি বড্ড বেশি তর্ক কর।’যুক্তিবাদী সাফকাত ফাহমিদের কথাটা শেষ হতেই একচোট হেসে নিলেন অন্যরা, তবে একজন সে হাসিতে যোগ দিলেন না। খুব গুরুত্বপূর্ণ কথা বলবেন এমন ভঙ্গি করে মুখ খুললেন জয়া চৌধুরী—‘সামনে এগিয়ে যেতে হলে কিছু ছাড় দিতে হবে। আম্মু হয়তো বললেন, পিচ্চি মেয়ে তুমি, তোমার এত দামি ফোনসেট কেন চাই? আমি বললাম—তোমার জেনারেশন আর আমার জেনারেশন এক নয়। মা তখন গলা সপ্তমে চড়িয়ে বললেন—জেনারেশন বলতে কী শেখাচ্ছ আমাকে? আমি তখন যুক্তির ঝাঁপি খুলে দিলাম। শেষে মা হাল ছাড়লেন। তবে যুক্তি দিয়ে যুদ্ধ করতে গিয়ে বেয়াদব খেতাব পেয়েছি।’ হাসিতে চারদিক আলো করে বলেন জয়া।ফারজিন যোগ দিলেন এবার—‘আম্মু-আব্বুর মধ্যে ঝগড়া হলে আমি মাঝখানে দাঁড়াই, বলি যে বিষয়ে ঝগড়া হচ্ছে তাতে যুক্তি কোথায়? তখন তাঁরা ঝগড়া থামিয়ে আমাকে নিয়ে লাগেন...মানে আমাকে নিয়ে হাসাহাসি করেন।’ চট্টগ্রামের বিতর্ক অঙ্গনের সাত আলোকিত মুখ নিয়ে এবার হয়ে গেল আলোকিত আড্ডা। এতে অংশ নেন মুত্তাকিন চৌধুরী, সাফকাত ফাহমিদ, সাবের শাহ, জুয়েল, তন্ময় চৌধুরী, জয়া চৌধুরী ও ফারজিন হাসান। তারা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা বিতার্কিক। জাতীয় পর্যায়েও উল্লেখযোগ্য সাফল্য আছে তাঁদের।মুত্তাকিন চৌধুরী, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ২০০৭ এ ডিবেট জিনিয়াসে রানার্স আপ হয়েছে। শাফকাত ফাহমিদ—সাইডার ইন্টারন্যাশনাল স্কুল ২০০৭, ০৮, ০৯-এর একটেল দৃষ্টি ইন্টারস্কুল ডিবেট চ্যাম্পিয়ন, শ্রেষ্ঠ বিতার্কিকও হয়েছেন দুইবার। সাবের শাহ—মেরন সান স্কুল, মহসিন কলেজ, অনেক প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা। ২০০৭-০৮ এ বাংলাদেশ বেতার চট্টগ্রামকেন্দ্রের কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন।জুয়েল—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তবিভাগীয় বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন ও ইংরেজি বিতর্কে রানার্স আপ হয়েছেন। বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেন। তন্ময় চৌধুরী—২০১০ সালে আন্তবিদ্যালয় তারুণ্য উৎসবে চ্যাম্পিয়ন। ২০০৯ সালে জাহাঙ্গীরনগর আন্তবিশ্ববিদ্যালয় বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম। জয়া চৌধুরী— ২০০৯ সালে দৃষ্টি আয়োজিত আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতায় ‘ডিবেটর অব দ্য ইয়ার’। ফারজিনা হাসান—সিলভার বেলস গার্লস হাইস্কুল, ২০০৮ সালে দৃষ্টি আয়োজিত বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন। জাতীয় মৌসুমি শিশুপুরস্কার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক। আড্ডায় চট্টগ্রামের বিতর্কের অতীত, বর্তমান, বিতর্কচর্চার সমস্যা সম্ভাবনা, নিজেদের মজার অভিজ্ঞতার কথা উঠে এসেছে। চট্টগ্রামের বিতর্ক এখন কোথায় দাঁড়িয়ে?তন্ময়ের কথাটা যুক্তির নিক্তিতে মাপা—‘বিতর্ক শুরু হয় বিদ্যালয় পর্যায়ে। অথচ বেশির ভাগ বিদ্যালয় দু-একটার বেশি প্রতিযোগিতা হয় না। বেশির ভাগ বিদ্যালয়ে ডিবেট ক্লাব নেই। গান, নাচ, নাটকের প্রতিযোগীদের জন্য সেরাকণ্ঠ, ক্লোজআপ ওয়ান বা লাক্স-চ্যানেলআই সুপারস্টারের মতো প্ল্যাটফরম আছে, বিতার্কিকদের জন্য সেটা নেই। বিতর্কও যে পেশা হতে পারে—সেটা কয়জন জানে?সাবের শাহ চট্টগ্রামের বিতর্ক অঙ্গনের সাম্প্রতিক চিত্র তুলে ধরলেন অল্প কথায়—বিতর্কের নিজস্ব ভাষা আছে, এটা সবাই বোঝে না, অথচ জীবনে যিনি কখনো বিতর্ক করেননি তিনিই বিচারক হয়ে যান। চট্টগ্রামের বিচারকদের মান খুব খারাপ। এটা দিয়েই বোঝা যায় চট্টগ্রামের সমস্যা কী, সম্ভাবনা কোথায়?মুত্তাকিন বললেন—ঢাকার পর চট্টগ্রাম। অথচ বিতর্কে ঢাকার পর চট্টগ্রামের পার্থক্য অনেক। যেমন আমাদের চট্টগ্রামে এমন সব বিষয়ে (নারী অধিকারে সমাজ না পরিবার বেশি বাধা) বিতর্ক হয় যেগুলো সনাতন। বিতর্ক আপনাদের কী দিয়েছে? এমন প্রশ্নের উত্তরে জয়ার কণ্ঠেই শোনা গেল সবার আগে। রাজনীতিবিদদের মতোই বললেন—‘জীবনে তো কম পাইনি।’ উল্টো প্রশ্ন ছুড়ে দিলেন ‘‘আপনি কি জানেন চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে হাঁটলে অনেকে আমাকে ‘বুদ্ধিজীবী আপা’ বলেন।’’তন্ময়: ‘বিতর্ক আমাদের যুক্তিবাদী মানুষ হতে সাহায্য করে।’সাফকাত: ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে।’ঘরে বাইরে কি এমনই যুক্তির ফোয়ারা ছোটান? সবাই একসঙ্গে কথা বলে উঠলেন, ‘মা-বাবারা বলেন, তোমার যুক্তি তোমার কাছে রাখ। সবখানে যুক্তি খাটাবে না’ এমন কিছু বাক্য উদ্ধার করা গেল কথার ঝড় থেকে।বন্ধুরা কী বলে?সাফকাতের দুঃখ যুক্তির গান গাইতে গিয়ে হারিয়েছেন কিছু বন্ধু। তবে অনেকে বেশ খাতির করে। তন্ময়: আমি যখন কোনো কথা বলতে যাই তখন বন্ধুরা ফোড়ন কাটে—ওর তো ‘মাননীয় স্পিকার’ টাইপের ভূমিকা দিতে হবে। বক্তৃতা শুরুর জন্য দুই মিনিট সময় দিতে হবে। ফারজিন: স্যার যখন সৃজনশীল প্রশ্ন করেন তখন ক্লাসের সবাই আমার দিকে তাকান; এমনকি স্যারও। বলেন, ‘তুমিই বলো—কারণ তুমি বিতর্ক কর।’ একটু বিশেষ খাতির তো পাই।জয়া—প্রতিযোগিতায় গেলে বন্ধুরা ফুঁ-টু দেয় মাথায়, দোয়া করে। তন্ময়-জুয়েলের কথাটা একটু অন্যরকম—সেরা বিতার্কিক হলে বিকেলের নাশতা নিয়ে কোনো চিন্তা করতে হয় না।বাগড়া দেন সাফফাত, ‘আমার বেলায় ঘটেছে উল্টোটা—ছয়জনকে দুবেলা খাওয়াতে হয়েছে।’হারজিতের অনুভূতি কেমন?মুত্তাকিন বলেন—চ্যাম্পিয়ন হলে একটু ভাব তো আসেই। পরাজিত দলের সঙ্গে কথা বলাও হয় না।জুয়েল এখানেও যুক্তিবাদী—হেরেও দু-একবার ভালো লেগেছে আমার।কেন?ভালো দলের কাছে হারলে তো ভালোই লাগবে।বিতর্কে আপনাদের আদর্শ কে?আদনান মান্নান, সিনহা ইবনে আনিসুল হক, আবদুন নূর তুষার, বিল ক্লিনটন—অনেকের নাম এল। ফারজিনের মুখে হাসি লেগেছিল সারাক্ষণ। সেই হাসিতে রং ছড়িয়ে মোক্ষম কথাটি বললেন ফারজিন—‘আমি এখনো ছোট, বড়রাই আমার গুরু।’