যুক্তির জয়গানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টির বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দল
দৃষ্টির বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় দল

‘এই সংসদ মনে করে, বাংলাদেশ রেলওয়েকে বেসরকারীকরণ করা উচিত’—এমন প্রস্তাবে শুরু হয় তুমুল বিতর্ক। যুক্তি-পাল্টাযুক্তি চলতে থাকে সরকার ও বিরোধী দলের। অবশেষে হার মানে সরকারি দল। এতে সরকারি দলে চট্টগ্রাম কলেজ ও বিরোধী দলে ছিল ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। ৩০ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার সমাপনী দিনে ছায়া সংসদে যুক্তির জয়গানে প্রাণবন্ত হয়ে ওঠে উৎসব।
ওই দিন আরও দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় চট্টগ্রামের কলেজিয়েট স্কুলকে পরাজিত করে ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করনে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ সময় রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) মাহতাব উদ্দিন আহমেদ, চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার রেজওয়ান হামিদ ও চট্টগ্রামের এরিয়া ম্যানেজার নাজমুল করিম উপস্থিত ছিলেন।
দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন, প্রচার সম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, সহসম্পাদক কাজী আরফাত, শুভাশিষ চৌধুরী প্রমুখ।
গত ২১ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেশের ৩৬টি স্কুল, ১২টি কলেজ ও ২৪টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। ২০০৬ সাল থেকে বার্ষিক এ বিতর্ক প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।