যুক্তির ঝলকে, মঙ্গল আলোকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির ঝলকে, মঙ্গল আলোকে’ স্লোগানে গত ২৬ ও ২৭ নভেম্বর চট্টগ্রাম বন্ধুসভার আয়োজন করে আন্তবন্ধুসভা বিতর্ক উত্সব। দুই দিনব্যাপী বিতর্ক উত্সব অনুষ্ঠিত হয় ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে। প্রথম দিন ছিল বিতর্ক কর্মশালার আয়োজন। এতে চট্টগ্রাম মহানগরের পাঁচটি বন্ধুসভার ২৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন সঞ্জয় বিশ্বাস, জয়শ্রী দাশ ও মিনহাজ হোসাইন। কর্মশালা শেষে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো রাষ্ট্রীয় নিরাপত্তার বড় হুমকি’ বিষয়ের ওপর একটি ডেমো বিতর্ক করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা।
সমাপনী দিনে ছিল আন্তবন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন। দিনব্যাপী তর্কযুদ্ধ শেষে এতে বিজয়ী হয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভা এবং রানারআপ হয় চট্টগ্রাম বন্ধুসভার বিতর্ক দল।