যুগপূর্তির আনন্দে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন হলের সিঁড়ির পাশে মেঝেতে একটি পোস্টারে লেখা ‘সমাজের অসংগতি এবং নিত্য দিসের ঘটে যাওয়া কার্যকলাপ’ নিয়ে নির্মিত কোরিওগ্রাফি দেখতে চাইলে চলে আসুন চুয়েট মিলনায়তনে। অনেকটা ‘অদ্য রজনীর শেষ আকর্ষণ...।’ সেই আকর্ষনেই মিলনায়তনে চলে গেলাম। পুরো তিন-চারঘন্টাব্যাপী মুগ্ধ হয়ে উপভোগ করলাম আবির হাসান নির্মিত কোরিওগ্রাফি ‘আমার চোখে বাংলাদেশ’, রাতুল আরিফের ‘জীবিকার কড়চা’, শিবলী নোমানের ‘ভালোবাসার পথচলা’। আবির হাসানের তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘ, শিকল, অতৃপ্ত কাব্য, সেই সঙ্গে রাসেল অর্ণবের ডিএস এর পথচলা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘স্বপ্নযাত্রা, আর মুকাভিনয়, নাচ, গানসহ নানান কিছু। মিলনায়তন থেকে ফেরার পথে কথা হলো চুয়েট ডিএস এর সদস্য মোস্তফা আমিনের সঙ্গে। তার কাছ থেকেই জানা গেল আয়োজন সম্পর্কে।‘২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৩ মার্চে শেষ হলো আমাদের এ আয়োজন। আয়োজনের সিংহ ভাগ জুড়ে ছিল বিতর্ক প্রতিযোগিতা। আমাদের বিশ্ববিদ্যালয়সহ আরো আটটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছিল তাতে। আজ ছিল সমাপনী অনুষ্ঠান।’ আরও জানা গেল এইসব আয়োজনের নেপথ্যে ছিল যে সংগঠন সেই ডিবেটিং সোসাইটির কথা। বয়সে সংগঠনটি কিশোর মাত্র। আর তার পুরো জায়গাটি দখল করে আছে তরুণরা। মোটামুটি ভারী একটা দল। আয়োজনে সেই প্রমাণই পাওয়া গেল। যুগপুর্তি উপলক্ষে আয়োজিত আন্তহল বিতর্ক প্রতিযোগিতা, আটটি বিশ্ববিদ্যালয়ের অংশ গ্রহণে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, প্রকল্প ব্যবস্থাপনার উপর কর্মশালা ও সেই সঙ্গে বিগত শিক্ষার্থীদের পুর্নমিলনী। এসবই সামলে নিতে হয়েছে চুয়েটের বিতর্ক সংসদ ডিএস এর সদস্যদের। মঞ্চ নির্মান থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সেল! ফলে প্রতিদিনই ক্যাম্পাসের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছুটে বেড়াতে হয়েছে তাঁদের। সংগঠনটির শুরুর দিককার বিষয় নিয়ে কথা হয় পুরনো শিক্ষার্থী সিফাত রাকা, ফিরোজ আহমেদ, তন্ময় চৌধুরী, রকি বৈদ্য, তাইবুর রহমান, সাদিয়া তাসমিন, স্বচ্ছ দে কৃষাণু, সৃজন শরিফ, অন্তু নূর, পরিতোষ মজুমদার, ও অয়ন তরফদারের সঙ্গে। সবাই যেন ফিরে গেলেন সেই সোনালী সময়ে। স্মৃতির পৃষ্ঠা খুলে অয়ন জানালেন, ‘তখন আমরা দুচারজন মিলে শুরু করে ছিলাম। এখন তো সদস্য সংখ্যা দেখে আমি রীতিমতো অভিভূত। এতগুলো ছেলেমেয়ে এক সঙ্গে কাজ করছে ! সত্যি আলাদা তৃপ্তি।আত্মতৃিপ্ত কম নয় এহসান, টুকটুক, জিতু, অনন্যা, আরিফ, ও আসিফের। এরা বর্তমানে যুক্ত আছেন ডিএস এর সঙ্গে।। টানা ছয়দিন নাওয়া খাওয়া ভুলে শুধু কাজ করেছেন। অবশেষে সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন যুগপূর্তির এই বিরাট আয়োজন। এখানেই আত্মতৃপ্তি তাঁদের। ‘আমি যতোগুলো আয়োজনের সঙ্গে যুক্ত ছিলাম সেগুলোর মধ্যে এবারের আয়োজন অন্যতম।’ জানালেন ডিএস সভাপতি আরিফুর লিটন।