যুগান্তকারী ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচরণশীল অণুর সূক্ষ্মাতিসূক্ষ্ম অভ্যন্তরীণ গঠনের যুগান্তকারী ছবি তুলতে সমর্থ হয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। অনেকটা তাঁদের অজান্তেই প্রথমবারের মতো এই ছবি ধরা পড়ে অণুবীক্ষণ যন্ত্রে। এতে কার্বন অণুর অভ্যন্তরীণ বন্ধনের গঠন ফুটে উঠেছে।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির গবেষক ফেলিক্স ফিশার বলেন, নিত্যব্যবহূত এসব অণুর অভ্যন্তরীণ গঠনের ছবি দেখতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। কারণ, এ রকম ছবি কখনোই দেখা সম্ভব নয় বলে তাঁর শিক্ষকেরা বলতেন। বিস্ময়ের ব্যাপার, পাঠ্যবইয়ে পারমাণবিক বন্ধনের কল্পিত ছবির সঙ্গে আসল ছবির অদ্ভুত মিল রয়েছে। এই ছবি পদার্থের রাসায়নিক গঠন নিয়ে গবেষণায় বিশেষ সহায়ক হবে। ইনডিপেনডেন্ট।