যুগে যুগে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগে যুগে সব অন্যায় ও অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে চট্টগ্রাম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সব স্বৈরশাসকের বিরুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছে।

মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে ২৪ জানুয়ারি সকালে চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে কোর্ট হিলস্থ শহীদ বেদিতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চট্টগ্রাম বিভাগীয় সদস্যসচিব বেদারুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহানগর সাধারণ সম্পাদক বি কে বিশ্বাস ও মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।

আলোচনায় অংশ নেন সংগঠনের সহসভাপতি বেগম মিলি চৌধুরী, নুরুল ইসলাম, রফিকুল আলম, সম্পাদকমণ্ডলীর সদস্য নাছির উদ্দিন, সুপ্রিয় দাশ, কামাল উদ্দিন, পলাশ বড়ুয়া, ইব্রাহিম খলিল, দীপন দাশ, মোরশেদ আহমেদ, নাছির আলী খান, ইমরান হোসেন, রিপন সেন, নাজিম উদ্দিন, মাখন দাশ, মো. ইমাম হাসান প্রমুখ। িবজ্ঞপ্তি